বৃষ্টিবিঘ্নিত ঈদ
প্রকাশিত: ৫ জুন ২০১৯
সকাল থেকে বৃষ্টি বাগড়া দিয়েছে ঈদ জামাতে। রাজধানী ঢাকায় রাত থেকেই ছিল থেমে থেমে বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই সবাই আদায় করেছেন ঈদ জামাত।
সকাল পৌনে আটটায় নগরজুড়ে নেমে আসে মুষলধারে বৃষ্টি। এতে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে জমে যায় পানি। রাস্তায় রিকসা, সিএনজি চলাচল কম থাকায় ঈদ জামাতে অংশ নিতে যারা বের হয়েছিলেন, তারা পড়েন ভোগান্তিতে। দিনজুড়ে চলছে গুড়ি গুড়ি বৃষ্টি। এতে করে সকালের প্রথমভাগে ঈদের জামাতগুলো শুরু হতে দেরি হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি থাকবে। সন্ধ্যার দিকে কিছুটা কমে আসতে পারে। সারাদিনই বৃষ্টি থাকবে উল্লেখ করে তিনি বলেন, বছরের এ সময় এমন বৃষ্টিপাত স্বাভাবিক।
এছাড়া রাজশাহীসহ দেশের অনেক স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দুপুরের দিকে কিছু সময় রোদ উঠলেও বিকালের পরে আবার আকাশে দেখা যাবে মেঘের ঘনঘটা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়েই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তবে, দেশের তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বগুড়ায় ৬৭ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে নিকলিতে ৫৮ মিলিমিটার, ময়মনসিংহে ৫৮ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগের মধ্যে হাতিয়ায় ১৫ মিলিমিটার, সিলেটের শ্রীমঙ্গলে ২০ মিলিমিটার, রংপুরের সৈয়দপুরে ১২ মিলিমিটার এবং বরিশালের পটুয়াখালীতে ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা আকু ওয়েদার জানায়, ৫ জুন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ৬ জুন এবং ৭ জুনেও একই আবহাওয়া থাকবে। এসময় তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
