বৃষ্টিতে সবজি খিচুড়ির সঙ্গে পাতে থাকুক ইলিশ
প্রকাশিত: ৪ মে ২০১৯
এই বৃষ্টিতে ভুনা খিচুড়ি ছাড়া যেন খাবারের টেবিল জমেইনা। আর তা যদি স্বাস্থ্যকর সবজি খিচুড়ি এবং মচমচে ইলিশ ভাজা দিয়ে পূর্ণ থাকে তবেতো কথাই নেই। জমকালো এই আয়োজনে পুরো পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে সময় কেটে যাবে বেশ আনন্দে। চলুন তবে জেনে নেয়া যাক মজাদার রেসিপি দু’টি-
উপকরণ: পোলাও চাল ১ কাপ, ডাল (মুগ বা মসুর) আধা কাপ, মিক্সড সবজি (গাজর আলু বরবটি টমেটো পেঁপে) ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, এলাচি দারচিনি তেঁজপাতা কয়েকটি, আস্ত জয়ত্রী ২ থেকে ৩ টুকরা, লবণ স্বাদমতো, ধনিয়া পাতা কুঁচি, তেল ২ টেবিল চামচ, অল্প মাখন বা ঘি, ফুটন্ত গরম পানি পরিমানমতো।
প্রণালী: হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন। এবার একে একে সব মশলা দিয়ে কষিয়ে এতে চাল ও সবজি দিয়ে দিন। ভালো ভাবে নেড়ে পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করুন ২০ মিনিট। নামানোর আগে ধনিয়া পাতা কুঁচি ও অল্প মাখন বা ঘি ছিটিয়ে দিন। চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। ব্যস তৈরির হয়ে গেলো মজাদার ভুনা সবজি খিচুড়ি।
মচমচে ইলিশ ভাজা
উপকরণ: ইলিশ মাছের টুকরো ৮ পিস, আদার রস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ময়দা আধা কাপ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ (ক্রাশ), সয়া সস ১ টেবিল চামচ।
প্রণালী: মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার এতে লেবুর রস, আদার রস, হলুদ, লবণ ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখুন। এবার সয়া সস দিয়ে আধা ঘণ্টা মাখানো মাছগুলো রেখে দিন। এরপর মাখানো মাছ শুকনা ময়দায় গড়িয়ে নিন। ৫ থেকে ৬ মিনিট পর প্যানে তেল সরিষার তেল দিয়ে মাছ বাদামি করে ভেজে নিন। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি ভেজে নিন। পরিবেশন ডিশে মাছ রেখে উপরে ভাজা পেঁয়াজ ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো মচমচে ইলিশ ভাজা। এবার গরম গরম ভুনা সবজি খিচুরির সাথে পরিবেশন করুন মচমচে ইলিশ ভাজা।
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
