বুলেটের আঘাতে অন্ধ হলেন সাংবাদিক
প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯
হংকংয়ে বিক্ষোভ-সংঘর্ষ চলছেই। এ বিক্ষোভ চলাকালে দেশটিতে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছে ইন্দোনেশিয়ার এক সাংবাদিকের ডান চোখ। আহত ওই সাংবাদিকের নাম ভেবি মেগা ইন্দাহ। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তার আইনজীবী মাইকেল ভিডলার জানান, গত রোববার মেগা এই সিটিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহের কাজ করছিলেন মেগা ইন্দাহ। এক পর্যায়ে পুলিশের রাবার বুলেট তার সুরক্ষিত চশমা ভেদ করে ডান চোখে আঘাত হানে। যাতে অন্ধ হয়ে যান তিনি।
এদিকে বিক্ষোভ চলাকালে গত মঙ্গলবার পুলিশের ছোড়া গুলিতে এক তরুণ গুরুত্বর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছে হংকং। চীনে এদিনটি ছিল কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তির দিন। আর এমন দিনেই ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে বৃহত্তম এ দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে।
শহরটিতে এদিন ছাতা নিয়ে, মুখোশ পরে দলে দলে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। আর তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাসের শেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা প্রজেক্টাইল ও পেট্রলবোমা ছুড়েছে বিক্ষোভকারীরা।
মেগাসিটি বিশিষ্ট দেশটিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় তিনশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। এছাড়া বিভিন্ন সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ত্রিশ জন পুলিশ সদস্য।
প্রকাশিত সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, শহরটির ওয়ান চাই এলাকার পথচারী পারাপারের ব্রিজের ওপর একদল বিক্ষোভকারী এবং সাংবাদিকদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ছে পুলিশ।
আইনজীবী মাইকেল ভিডলার বরাত দিয়ে বিবিসি জানায়, পুলিশের ছোড়া ওই বুলেটগুলোর মধ্যে একটি গুলি মাত্র ১২ মিটার দূরত্ব থেকে আঘাত হানে সাংবাদিক মেগা ইন্দাহর চশমায়। এতে তার দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়। তৎক্ষণাৎই তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা 'মেগার ডান চোখ চিরতরে অন্ধ হয়ে যাবে' বলেই নিশ্চিত করেন চিকিৎসকরা।
জানা গেছে, ইন্দোনেশীয় সংবাদপত্র সুয়ারার হয়ে কাজ করেন অন্ধত্ব বরণ করা সাংবাদিক মেগা ইন্দাহ। ওই দিন আহত হওয়ার সময় তার পরনে দূর থেকে দৃশ্যমান সুরক্ষা ভেস্ট এবং মাথায় ‘প্রেস’ লেখা হেলমেটও ছিল।
এ বিষয়ে মেগার এক সহকর্মী জানান, গুলি করার আগমুহূর্তেও ‘গুলি করবেন না, আমরা সাংবাদিক’ বলে চিৎকার করেছিলেন তারা। কিন্তু পুলিশ তাদের কোন কথাতেই কর্ণপাত করেনি।
এদিকে, বিষয়টি নিশ্চিত করেছেন হংকংস্থ ইন্দোনেশিয় কনস্যুলেট জেনারেল। একইসঙ্গে তার দেশের নাগরিকদের ওয়ান চাইসহ অন্যান্য বিক্ষোভমুখর এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে ‘এই ঘটনার দায় হংকং সরকারের নেয়া উচিত’ বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা মাইগ্র্যান্ট কেয়ারের পরিচালক আনিস হিদায়াহ। জাকার্তা পোস্টকে তিনি জানিয়েছেন, ইন্দোনেশিয়ান সরকারের উচিত হংকংয়ের কনস্যুলেট জেনারেলের মাধ্যমে এ ঘটনার তদন্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়া।
হংকংয়ে গত ফেব্রুয়ারিতে‘আসামি প্রত্যর্পণ বিল’নামক একটি বিল উত্থাপিত হয়। ওই বিল অনুসারে, বিচারের জন্য সন্দেহভাজন আসামিকে চীনের মূল ভূখণ্ডে পাঠাতে হবে। তখন বিলটি পাস হলে হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব হবে বলে মত প্রকাশ করে হংকংয়ের জনগণ। একইসঙ্গে বিলটি বাতিলের দাবিতে শহরটিতে ব্যাপক আকারে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয় গত মার্চ থেকে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
