‘বিয়ের আগে কুমারীত্ব পরীক্ষা যৌন হয়রানির শামিল’
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
বিয়ের আগে কোনো নারীর কুমারীত্ব পরীক্ষা করা হলে তা যৌন হয়রানির শামিল বলে গণ্য হবে। একই সঙ্গে এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। বুুধবার ভারতের মহারাষ্ট্র প্রদেশের সরকার এমন নির্দেশনা জারি করেছে।
হবু স্ত্রীর পাশাপাশি সদ্য বিবাহিতা নারীর জন্য এই নতুন নিয়ম একইভাবে কার্যকর হবে। মহরাষ্ট্রের বেশ কয়েকটি সম্প্রদায়ের মধ্যে বিয়ের আগে কুমারীত্ব পরীক্ষার দীর্ঘদিনের রীতি এখনো চালু রয়েছে।
এনডিটিভি বলছে, বুধবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রঞ্জিত পাতিল কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। শিবসেনার মুখপাত্র নীলম গোরহেও ওই প্রতিনিধি দলে ছিলেন।
তিনি বলেন, কোনো নারী কুমারী কি-না তা জানতে কোনো ধরনের পরীক্ষা করা যাবে না। কুমারীত্ব পরীক্ষা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। শিগগিরই এ ব্যাপারে সরকারি নির্দেশনা জারি করা হবে বলে জানান এই মন্ত্রী।
আনন্দবাজার বলছে, মহারাষ্ট্রের কাঞ্জরভাট নামে একটি সম্প্রদায়ের মধ্যে এই প্রথা প্রকট। গত ৪০০ বছর ধরে তাদের মধ্যে এটি প্রচলিত রয়েছে। বিয়ের রাতে নববধূকে প্রমাণ দিতে হবে যে তার যোনি অক্ষত। এজন্য সাদা চাদরের ওপর স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হয়। সম্পর্কের আগে সম্পূর্ণ নগ্ন অবস্থায় মুখোমুখি হতে হবে সম্প্রদায়ের কোনও নারীর।
পরে সকালে দাগ লাগা সাদা চাদর দেখাতে হবে রাতভর দরজার বাইরে অপেক্ষায় থাকা মোড়ল-মাতব্বরদের। সাদা চাদরে দাগ দেখেই নববধুর কুমারীত্ব নিশ্চিত করবেন মোড়ল-মাতব্বরা। তারপরই সেই বিয়ে বৈধ হিসেবে গণ্য করা হয়।
পরীক্ষায় পাশ না করলেই বিয়ে অবৈধ। সেক্ষেত্রে জনসম্মুক্ষে নববধূকে চরম লাঞ্ছনার মুখোমুখিও হতে হবে। সেখানে সদ্য বিয়ের পীড়িতে বসা তরুণীকে প্রমাণ করতে হয় তিনি বিয়ের আগে কুমারী ছিলেন কি-না। তবে সম্প্রতি এই সম্প্রদায়ের শিক্ষিত তরুণ-তরুণীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রথার বিরোধীতা করে আসছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
