বিশ্বকাপে বাংলাদেশের প্রথম যাত্রা!
প্রকাশিত: ১৭ মে ২০১৯
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর ১৯৭৫ সাল থেকে শুরু হলেও বাংলাদেশকে ষষ্ঠ আসর পর্যন্ত দর্শক হয়েই কাটাতে হয়। অবশেষে আসে সেই বহুল আকাঙ্ক্ষিত সময়। ১৯৯৯ সালে সপ্তম আসরে প্রথমবারের মত বাংলাদেশের যাত্রা শুরু হয় বিশ্বকাপ ক্রিকেটে।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১৯৯৭ সালে ষষ্ঠ আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়াকে দুই উইকেটে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দেয় টিম বাংলাদেশ। এই জয়ের মধ্যদিয়ে আইসিসির সপ্তম বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
ঐ আসরে স্কটল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে আইসিসির পূর্ণ সদস্যপদ লাভের পথে অনেকখানি এগিয়ে যায় টিম বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০০০ সালের ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে লাল-সবুজের দল।

১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ১৪ মে থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেবার প্রথম মূল আয়োজকের পাশাপাশি সহযোগী আয়োজক দেশের তালিকা বড় ছিল। স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস সহ-আয়োজকের মর্যাদা লাভ করে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, কেনিয়া, স্কটল্যান্ড এবং বাংলাদেশসহ বিশ্বের মোট ১২টি জাতীয় দল এই খেলায় অংশগ্রহণ করে।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ছিল ১৯৯৯ সালের বিশ্বকাপ। বহু বছরের প্রতীক্ষার ফল অবশেষে আসে সপ্তম বিশ্বকাপের আসরে। শুধুমাত্র অংশগ্রহণই নয়, ঐ আসরে অন্যতম হট ফেবারিট ফাইনালিস্ট পাকিস্তানের মত দলকে হারিয়ে অনন্য নজির গড়ে বাংলাদেশ। এর মধ্য দিয়ে পুরো জাতির দৃষ্টি কাড়ে টাইগাররা।

স্বাভাবিকভাবে বাংলাদেশ তাদের সঙ্গে একই ছন্দে লড়াই করার যোগ্য তখনো হয়ে ওঠেনি। কিন্তু বি গ্রুপের ম্যাচে অসাধ্য সাধন করে বসে টাইগাররা। পাকিস্তানের মত শক্ত পরাশক্তিকে ৬২ রানে হারিয়ে অঘটন ঘটায় লাল-সবুজরা। ম্যাচটিতে খালেদ মাহমুদ নজরকাড়া বোলিং করেন। মূলত তার বোলিং তোপে হার নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ওয়াসিম আকরামের দল।

এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ২২ রানে হারিয়ে বিশ্বকাপের আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। পাঁচ ম্যাচের তিনটিতে পরাজয় ও দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে যদিও বিদায় নেয় বাংলাদেশ। কিন্তু বিশ্ব আসর থেকে একেবারে খালি হাতে ফিরতে হয়নি টাইগারদের।
ওই আসরে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। সহজেই পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় অজিরা।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
