বিশ্বকাপে খেলার হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে
প্রকাশিত: ২ মার্চ ২০১৯
ফিলিফাইন ছিল অচেনা প্রতিপক্ষ। তাদের নিয়ে চিন্তাও ছিল বাংলাদেশ দলের কোচ এবং ফুটবলারদের। কিন্তু সেই ফিলিফাইনকে গুনে গুনে ১০টি গোল দিলো মারিয়া-তহুরারা। ১০-০ গোলের বিশাল জয়ে এএফসি অনুর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশের মেয়েরা।
মিয়ানমার ছিল কঠিন প্রতিপক্ষ। সেটা যে কতটা, তা স্কোর লাইন দেখলেই বোঝা যায়। স্বাগতিক দেশটিকে বাংলাদেশের মেয়েরা হারাতে পারলো কেবল ১-০ গোলের ব্যবধানে। ফিলিফাইনের তুলনায় নিশ্চিত কঠিন একটি দল ছিল মিয়ানমার।
টানা দ্বিতীয় জয়ে টানা দ্বিতীয়বারেরমত এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ৮ দলের চূড়ান্ত লড়াই। এই লড়াইটি আবার বিশ্বকাপের বাছাই পর্বও বটে। ফিফা অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের বাছাই।
এই টুর্নামেন্ট থেকেই সেরা তিনটি দল সরাসরি খেলবে আগামী অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে। চতুর্থ দলের সামনেও থাকবে সুযোগ। সে ক্ষেত্রে প্লে-অফ খেলতে হবে তাদের। এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে, অর্থ্যাৎ সেরা আট দলে নাম লেখানোর পর এখন বাংলাদেশের মেয়েদের সামনেও তৈরি হয়েছে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়ার সুবর্ণ সুযোগ।
আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। যেখানে আগেই নাম লিখে রেখেছে গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় জাপান এবং স্বাগতিক থাইল্যান্ড। এই চার দলের সঙ্গে যোগ হবে দ্বিতীয় পর্বের সেরা চার দল। এক ম্যাচ হাতে রেখেই ইতিমধ্যে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ ও চীন। বাকি দু’দলও নিশ্চিত হওয়ার পথে।
এবারের মত ২০১৭ সালেও এএফসি অনুর্ধ্ব-১৬ দলের চূড়ান্ত পর্ব বসেছিল থাইল্যান্ডে। যা ছিল বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বও। সেবার চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় জাপান উঠেছিল উরুগুয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে। যেখানে খেলেছিল বাংলাদেশের মেয়েরাও। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল উত্তর কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া।
সেবার বাংলাদেশ প্রথম ম্যাচে ৯-০ গোলে হেরেছিল উত্তর কোরিয়ার কাছে। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে মেয়েরা হেরেছিল ৩-০ গোলে। তবে বাংলাদেশের মেয়েরা চমক দেখিয়েছিল শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তীব্র লড়াই করে হেরেছিল ৩-২ গোলে।
এবারও দাপটের সঙ্গে মারিয়া-তহুরারা নাম লেখালো চূড়ান্ত পর্বে। সেরা আট থেকে যেতে হবে সেরা তিনে। চারে থাকলেও একটা সম্ভাবনা বেঁচে থাকবে। বাংলাদেশের মেয়েরা কি পারবে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এএফসি নারী ফুটবলের চূড়ান্ত পর্ব থেকে সেরা তিনে কিংবা সেরা চারে নাম লেখাতে?
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
