বিশ্বকাপ মিশনে সুজনই টাইগারদের ম্যানেজার!
প্রকাশিত: ১ এপ্রিল ২০১৯
দেখতে দেখতে সময় বয়ে যাচ্ছে। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষলে বিশ্বকাপ শুরুর বাকি আর দুই মাস। আর ১৫-১৬ দিন পরই দল ঘোষণা। কোন ১৫ সৌভাগ্যবান হবেন এবারের বিশ্বকাপে টিম বাংলাদেশের স্বপ্ন সারথী?
বাংলা নববর্ষের আনন্দমুখর সময়ের রেশ থাকতে থাকতেই হবে বিশ্বকাপের দল ঘোষণা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজের সাথে আলাপে বেশ কবারই বলেছেন, ২২ এপ্রিল যেহেতু প্র্যাকটিস শুরু, এর তিন-চার দিন আগেই আমরা দল চূড়ান্ত করে ফেলবো।
কাজেই ধরেই নেয়া যায় ১৮ এপ্রিলের মধ্যে দল ঘোষণা। বিশ্বকাপের দলটি কেমন হবে, ক’জন ব্যাটসম্যান, ক’জন পেস বোলার, ক’জন স্পিনার এবং ব্যাকআপ উইকেট কিপার ক’জন? এসব জানতে উন্মুখ ভক্ত ও সমর্থকরা।
অবশ্য ১৫ জনের অন্তত ১৩ জন কারা? তা কম বেশী অনেকেরই জানা। দু’একটি পজিশনে ক্রিকেটার মনোনয়ন নিয়ে রয়েছে খানিক দ্বিধা। তবে ভিতরের খবর, দল গঠন ও ক্রিকেটার মনোনয়নের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে খোদ বোর্ডের অভ্যন্তরেই আছে সংশয়। তাহ লো ম্যানেজার কে হবেন ?
বেশ দীর্ঘদিন ধরে বড় আসরে যিনি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন, ২০১৫ সালে সর্বশেষ বিশ্বকাপেও যিনি ছিলেন ক্রিকেট ম্যানেজার- সেই খালেদ মাহমুদ সুজন এবারো দায়িত্বে থাকবেন? নাকি অন্য কেউ ম্যানেজার হবেন?
তা নিয়েই আছে সংশয়। এর আগে জাগো নিউজের সাথে আলাপে খালেদ মাহমুদ সুজন অপারগতা প্রকাশ করে বলেছিলেন, ‘আয়ারল্যান্ড সফর আর বিশ্বকাপ মিলে প্রায় আড়াই মাসের মত সময় বাইরে কাটানো কঠিন। কাজেই আমি বোধ হয় বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করবো না। ‘
খালেদ মাহমুদ সুজনের অমন বক্তব্যের পর মনে হচ্ছিলো, নিউজিল্যান্ড সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাসুদ পাইলটই বুঝি দায়িত্ব নেবেন। কিংবা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানই হয়তো ম্যানেজার হয়ে যাবেন ইংল্যান্ডে।
তবে জাতীয় দল পরিচালনা, পরিচর্যা ও তত্ত্বাবধানসহ যাবতীয় অবকাঠামোগত এবং আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য বারবার বলেছেন, নাহ সুজনই ম্যানেজার।
কিন্তু তিনি তো না যাওয়ার কথা বলেছেন। যত বার আকরাম খানকে এমন কথা বলা হয়েছে, প্রতিবারই একটি উত্তর ঘুরে ফিরে এসেছে আকরামের মুখ থেকে, নাহ দেইখেন শেষ অবধি সুজনই ম্যানেজার হয়ে যাবে।
অবশেষে আজ সকাল গড়িয়ে দুপুর নামার আগে মিলেছে সেই কথার সত্যতা। এ প্রতিবেদকের সঙ্গে ব্যক্তিগত আলাপে খালেদ মাহমুদ সুজন অবশেষে স্বীকার করেছেন, হ্যাঁ, হয়ত আমাকেই ম্যানেজারের দায়িত্ব নিতে হবে।
সেটা যে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এবং শীর্ষ কর্তাদের ইচ্ছায়, তা বলতে ভোলেননি। আর তাই মুখে এমন কথা, হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকে দায়িত্ব নিতে হবে।
তাহলে আপনিই ম্যানেজার বিশ্বকাপে? সুজনের ছোট্ট জবাব, হ্যাঁ, আমিই হয়ত যাব। বোর্ডের ইচ্ছাতেই আমার সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে। তবে আমি দায়িত্ব নিলেও শুধ্ইু বিশ্বকাপের সময়টুকু। আয়ারল্যান্ড সফরে যাবো না। আমি শুধু বিশ্বকাপ মিশনেই দলের সঙ্গে কাজ করবো। হয়তো ২৩ কিংবা ২৪ মে মানে আয়ারল্যান্ড থেকে জাতীয় দলের বহর ইংল্যান্ডে ফেরার পর দলের সাথে গিয়ে মিলবো।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
