বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ব জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমে উঠে এসেছে তার বিদায়ের খবর।
বার্তা সংস্থা রয়টার্সের এ সংক্রান্ত খবরের শিরোনাম- 'খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মারা গেলেন ৮০ বছর বয়সে।'
২০০৬ সালের পর আর ক্ষমতায় না থাকলেও খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষে বিপুল জনসমর্থন রয়েছে, এ প্রতিবেদনে বলা হয়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে জয়ী হবার লড়াইয়ে সামনের দিকে আছে বিএনপি, লিখেছে রয়টার্স।
কাছাকাছি শিরোনামে খবর করেছে বিবিসি। 'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন,' এ সংবাদে ১৯৯১ সালে তিনি প্রথম সরকার প্রধান হিসেবে ক্ষমতায় আসেন এ তথ্যটি তুলে ধরা হয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার যাত্রা বর্ণনা করা হয়েছে বিবিসির খবরটিতে।
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে শোকার্ত মানুষ জড়ো হয়। বিভিন্ন ছবিতে দেখা যায় তাদের হাসপাতালে প্রবেশের চেষ্টা ঠেকাচ্ছে পুলিশ, বলেছে বিবিসি।
কিছুটা ভিন্ন আঙ্গিকে খবর করেছে সিএনএন। 'খালেদা জিয়া, প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রী এবং হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, ৮০ বছর বয়সে মারা গেছেন,' তাদের শিরোনাম।
খালেদা জিয়া এবং শেখ হাসিনার প্রতিদ্বন্দিতাই বাংলাদেশের রাজনীতির মূল বিষয় ছিল একটি লম্বা সময় ধরে, তাদের প্রতিবেদনে বলা হয়। সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে খালেদার অবস্থান, শেখ হাসিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা, এবং তার অসুস্থতার বিষয়গুলো উঠে এসেছে এই প্রতিবেদনে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, 'খালেদা জিয়া, প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রধান মারা গেছেন ৮০ বছর বয়সে।'
গত ৩৬ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া, তাদের খবরে বলা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তাটিও উঠে এসেছে এনডিটিভির খবরে।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন খবর করেছে, 'খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, লম্বা সময় অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন।'
বিএনপির বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার ফজরের নামাজের পর পর ৬টায় মারা গেছেন বেগম খালেদা জিয়া। এছাড়া দ্য ডনের নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্টেও ১৯৪৫ থেকে ২০২৫ পর্যন্ত খালেদা জিয়ার জীবন নিয়ে ফটো স্টোরি প্রকাশ করা হয়েছে।
'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান,' এএফপির বরাত দিয়ে খবর করেছে ফ্রান্স টুয়েন্টি ফোর।
অসুস্থতা সত্ত্বেও আগামী জাতীয় নির্বাচনে দাঁড়ানোর সংকল্প ছিল খালেদা জিয়ার, এ খবরে বলা হয়েছে। এ ছাড়া খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাঝে বছরের পর বছর চলে আসা প্রতিদ্বন্দ্বিতার কথাও উঠে এসেছে এ প্রতিবেদনে।
২০০৮ সালের পর এই প্রথম দেশে ফিরলেন তার সন্তান তারেক রহমান, খবরটিতে উল্লেখ করা হয়।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
