বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫
♦ আজ রাতে যুক্তরাজ্যে রওনা হবেন খালেদা জিয়া ♦ পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন ♦ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
বহু প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার্থে আজ রাতে লন্ডন রওনা হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাত ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো রয়েল কাতার আমারি বিশেষায়িত ‘এয়ার অ্যাম্বুলেন্স’যোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন তাঁর বড়ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের। বিমানবন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন।
লন্ডন পৌঁছেই সেখানকার ঐতিহ্যবাহী হাসপাতাল (অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টার) ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। ডা. জাহিদ হোসেন বলেন, ‘এ মুহূর্তে যেসব ফর্মালিটিজ আছে, সেগুলো সম্পন্ন করে কাল (আজ মঙ্গলবার) রাত ১০টায় ইনশা আল্লাহ কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-দোহা এবং দোহা-লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেবেন।’
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে তাঁর রাজকীয় বহরের এ বিশেষ বিমান দিয়েছেন। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অধ্যাপক ডা. জাহিদ জানান, লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল আছে। এটি এনএইচএসের অধীনে একটি (অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টার) হসপিটাল, সেখানে ‘ম্যাডামকে’ ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাঁকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারামেডিকস থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য এ বিমানে যাবেন। তাঁরা হলেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা : ডা. জাহিদ বলেন, আপনাদের মাধ্যমে সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ধন্যবাদ জানিয়েছেন। ম্যাডাম যাতে আগামী চিকিৎসাটায় সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে আবারও আমাদের মাঝে ফেরত আসতে পারেন সেজন্য দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ স্থায়ী কমিটিসহ সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ম্যাডামের পরিবারের পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে।
এখন লন্ডনের হসপিটালেই চিকিৎসা : ডা. জাহিদ আরও বলেন, ম্যাডামের নানা শারীরিক জটিলতা রয়েছে। তাঁর লিভার সিরোসিসের জটিলতা নিরসনে কিছু চিকিৎসা দেশে হয়েছে আরও অ্যাডভান্স ট্রিটমেন্টের পরিকল্পনা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার হার্টে একাধিক ব্লক ছিল। জীবন বাঁচানোর জন্য যেটুকু চিকিৎসা দরকার, সেটুকু করা হয়েছিল ওই সময়ে। কারণ ওই সময়ে তাঁর শারীরিক সুস্থতা সে রকম ছিল না। তাঁর আরও যে ব্লকগুলো আছে সেটার চিকিৎসা করা দরকার। জটিল যে রোগগুলো আছে সেগুলোর যুগোপযোগী চিকিৎসা প্রয়োজন। কভিড-পরবর্তী বেশ কিছু শারীরিক জটিলতা হয়েছে, সেগুলো নিরসন করার ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশের চিকিৎসকরা বিশেষ করে এভারকেয়ার হসপিটালের চিকিৎসক-নার্সদের সেবা সন্তোষজনক। ম্যাডাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সেবায় কোনো ধরনের অসন্তুষ্টি নেই।
এখানে বসে আমরা জানি না, আমাদের কালকের জার্নিটা কেমন হবে। এর আগে তারিখ নির্ধারণ করেও ম্যাডামের শারীরিক পরিস্থিতি বিবেচনায় যাত্রা পেছাতে হয়েছিল। আমরা লন্ডনে মাল্টি ডিসিপ্ল্যানারি অ্যাডভান্স সেন্টারে চিকিৎসার জন্য ম্যাডামকে নিয়ে যাচ্ছি। সেখানকার চিকিৎসকরা উনাকে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন উনার পরবর্তী করণীয় কী হবে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন, যদি লন্ডনের ক্লিনিক সুপারিশ করে ম্যাডামকে জনস হপকিনস ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, তখন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা করা হবে। বেগম জিয়া পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাবেন কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর ইচ্ছা আছে। এত নির্যাতন-অত্যাচার, কষ্টের পরে শুকরিয়া আদায় করার জন্য অবশ্যই উনার ওমরাহ পালনের আগ্রহ আছে। সুস্থ থাকলেই ফেরার সময়ে বা কোনো এক সময়ে ম্যাডাম যেতে পারেন। তবে মানুষ চাইলেই কিন্তু ওমরাহ ও হজ করা যায় না, আল্লাহর ইচ্ছার প্রয়োজন হয়। কাজেই রব্বুল আলামিন যদি কবুল করেন তবেই ম্যাডাম ওমরাহ পালন করবেন।
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের যুবকের মৃত্যু
- ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
- মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ত্যাগের আলটিমেটাম আইআরজিসির
- লাইলাতুল কদরের রাতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
- উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর,গ্রেপ্তার ১২
- ‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা
- নেতানিয়াহুর ভাইরাল ভিডিও ঘিরে ‘ডিপফেইক’ রহস্য!
- মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা
- ৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
- এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!
- ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
- একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা
- স্বস্তি ও অস্বস্তির ঈদযাত্রা
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
