বিমানবন্দরে গ্রেফতার হলেন কাশ্মীরি নেতা
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯
ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরের অন্যতম শীর্ষস্থানীয় নেতা শাহ ফয়সালকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জম্মু-কাশ্মীর পিউপিলস মুভমেন্টের নেতা শাহ ফয়সাল স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় ইস্তানবুলগামী বিমানে উঠতে বিমানবন্দরে যান। ওই সময়ে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
পরে দিল্লি পুলিশ তাকে শ্রীনগরগামী একটি ফ্লাইটে তুলে দেয়। ওই বিমানটি শ্রীনগরে অবতরনের পর শাহ ফয়সালকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করে জম্মু পুলিশ।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জননিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারেন এমন আশঙ্কাতেই শাহ ফয়সালকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। ওই সূত্রটি বলেছে, এই ধরণের রাজনৈতিক নেতারা বাইরে গিয়ে উপত্যকায় সমস্যা তৈরি করতে পারে বলে প্রচুর নজির রয়েছে।
সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ সহ প্রায় পাঁচ শতাধিক নেতাকে গ্রেফতার করে কারাবন্দি করে রেখেছে ভারত সরকার। শাহ ফয়সালকে আটকের মধ্য দিয়ে কাশ্মীরের পরিচিত প্রায় সব রাজনৈতিক নেতাকে বন্দি করলো তারা।
ভারতের প্রশাসনিক সার্ভিস (আইএএস) পরীক্ষায় শীর্ষ ফলাফল করা কাশ্মীরি শাহ ফয়সাল সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক দল জম্মু-কাশ্মীর পিউপিলস মুভমেন্ট গড়েছেন।
গত ৫ আগস্ট ভারত সরকারের কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের ঘোষণার পর উপত্যকা ছেড়ে দিল্লি চলে আসেন তিনি। তারপর থেকেই তিনি ভারত সরকারের কাশ্মীর নীতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
১০ আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সিদ্ধান্তকে সামগ্রিক ইতিহাসের বিপর্যয়কর মোড় বলে অভিহিত করেন। এরপরে বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি বলেন, এখন কাশ্মিরিদের সামনে প্রতিরোধ ছাড়া অন্য কোনও পথ নেই।
এই মন্তব্যের পরই ভারত সরকার তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিলো।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
