বিমান হামলায় পাকিস্তানের কেউ মরেনি: ভারতীয় মন্ত্রী
প্রকাশিত: ৪ মার্চ ২০১৯
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং দার্জ্জিলিং-এর বিজেপি এমপি এসএস আহলুওয়ালিয়া স্পষ্টভাবে বলেছেন, এয়ারস্ট্রাইকে পাকিস্তানের ক্ষতি না হওয়ার কারণ, কোনো মানুষ মারার ইচ্ছাই ছিল না ভারতের। আমরা শুধু দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমরা চাইলেই তোমাদের ধ্বংস করে দিতে পারি।
এভাবেই বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। জী নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে ইত্যাদি সংবাদমাধ্যম আহলুওয়ালিয়ার এ মন্তব্য প্রকাশ করেছে।
গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। বৈঠক শেষে গোখলে মুখ না খুললেও কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রী এবং দার্জিলিংয়ের এমপি এস আহলুওয়ালিয়ার স্পষ্ট এ তথ্য জানিয়েছেন, বালাকোট হামলায় কোনো প্রাণহানি হয়নি। প্রাণহানি না হওয়ার কারণ, ভারত জীবনহানি চায়নি।
প্রাণহানির কথা প্রধানমন্ত্রীও বলেননি বলেও জানান তিনি।
২০০-৩০০ জন নিহত হওয়ার খবরের দায় মিডিয়ার উপর চাপিয়ে আহলুওয়ালিয়ার বলেন, বালাকোট ভারতীয় বিমানবাহিনীর হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তিনি শুনেছেন। প্রধানমন্ত্রীকে একবারও জঙ্গি মৃত্যুর কথা বলতে শোনা যায়নি। এমনকি বিজেপি সভাপতি অমিত শাহ বা বিজেপির কোনও মুখপাত্রও এমন কথা বলেননি। সরকারের তরফেও কেউ এ দাবি করেননি।
নিজের বক্তব্যের সমর্থনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আহলুওয়ালিয়ার বলেন, ভারত শুধু পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটির সামনে ফাঁকা জায়গায় বোমা ফেলে দেখিয়ে দিতে চেয়েছে, ভারত চাইলে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিতে পারে।
ওদিকে ভারতের এয়ারস্ট্রাইক প্রসঙ্গে পাকিস্তান দাবি করেছে, খালি বনভূমি ধ্বংস হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি পাক অধিকৃত কাশ্মীরে। সেই দাবি এদিন কার্যত মেনে নিলেন আহলুওয়ালিয়ার। পরোক্ষে তিনি স্বীকার করে নিলেন, এয়ারস্ট্রাইকে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি জঙ্গিরা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার ঘণ্টাকয়েক পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিজয় গোখলে সাংবাদিকদের জানিয়েছিলেন, বালাকোটের জঙ্গি-আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিশাল সংখ্যক জঙ্গিকে হত্যা করা হয়েছে।
এ তথ্য প্রচারের আলোয় আসার পর প্রায় সব নামজাদা বিদেশি সংবাদমাধ্যম সংশ্লিষ্ট এলাকা ঘুরে জানায়, সেখানে ক্ষয়ক্ষতির তেমন কোনো চিহ্নই নেই। মাত্র একজন আহত হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। আর ধ্বংস হয় কিছু গাছপালা।
এরপর সেই খবর বিতর্ক সৃষ্টি করে। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তো বটেই, ওই অভিযানে আদৌ কারো মৃত্যু হয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বিদেশি মিডিয়ার উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা প্রশ্ন তোলেন, ঠিক কত জন মারা গেছে বা কত ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ্যে আসা দরকার। কেন্দ্রীয় সরকার তা জনগণকে জানাক। মুখ্যমন্ত্রীর এ বিবৃতির পর তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্রের শাসক দলের নেতা-কর্মী-সমর্থকরা একসুরে সমালোচনা শুরু করেন মুখ্যমন্ত্রীর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বা অন্য কেউই বিতর্ক শুরু হওয়ার পরেও এ বিষয়ে মুখ খোলেননি। ফলে, বিদ্রোহীদের নিহত হওয়ার বিষয়টি এখনো স্বচ্ছ হয়নি।
ঠিক সেই সময়ই ভারতের এ কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য এই বিতর্ককে আরো উস্কে দিয়েছে।
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
