বিবাদে বলিউডের ৫ পরিবার
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
বলিউড তারকাদের পেশাজীবনের পাশাপাশি তাদের পারিবারিক টানাপড়েনের বিষয়েও সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। বিগত বছরগুলো বেশ কিছু বলিউড পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পারিবারিক কলহের কারণে।
সঞ্জয় দত্ত
দুই বোন প্রিয়া ও নম্রতার সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের তিক্ততা তখনই শুরু হয়, যখন তারা মান্যতাকে বিয়ে করার বিষয়ে সঞ্জয় দত্তের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেন। আর এ কারণে সঞ্জয় তার এ বিয়ে সম্পর্কে নিজের দুই বোনকে জানাননি। অথচ সঞ্জয় দত্ত যখনই কোনো সমস্যায় পড়েছেন, সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন প্রিয়া ও নম্রতার কাছ থেকেই। তাদের সম্পর্কের এই তিক্ততা অনেক বছর ধরে চলে। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে।
আমিশা প্যাটেল
নিজের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন আমিশা প্যাটেল! তার অভিযোগ ছিল, তার বাবা-মা ১২ কোটি টাকা লাপাত্তা করেছেন, যা আমিশা প্যাটেলের নামে ছিল। আমিশা প্যাটেল এমন একসময় এই অভিযোগ করেছিলেন, যখন কি না চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার গভীর সম্পর্ক চলছিল। তাই আমিশার বাবা-মা এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। এমনকি তারা অভিযোগ করেছিলেন, বিক্রম ভাটই আমিশাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন। তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন। ফলে আমিশা ও তার বাবা-মায়ের মধ্যে কয়েক বছর ধরে কথা বলাও বন্ধ ছিল। অবশেষে আদালতেই ঘটনাটির নিষ্পত্তি হয়।
আমির খান
আমির খান এবং তার বাবা তাহির হোসেনের মধ্যে খুব তিক্ত সম্পর্ক ছিল। আর তিক্ততা শুরু হয় তাহির হোসেন আমির খানের মাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করার পর থেকে। তাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। এমনকি ভাই ফয়সালকে হেফাজতে নিতে আমিরের আবেদনকেও চ্যালেঞ্জ করেছিলেন তাহির হোসেন এবং জিতেও গিয়েছিলেন। তবে ২০১০ সালে তাহির হোসেনের মৃত্যুর আগে আগে বাবা-ছেলের এই সম্পর্কের উন্নতি ঘটে।
কাজল ও রানী মুখার্জি
দীর্ঘদিন ধরেই দুই চাচাতো বোন কাজল এবং রানী মুখার্জির মুখ দেখাদেখি বন্ধ ছিল। কয়েক বছর ধরে তাদের একসঙ্গে দেখাও যায়নি। যদিও জনসম্মুখে তাদের কোনো দ্বন্দ্বে জড়াতে দেখা যায়নি। তবে তারা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেন না। এমনকি তারা আলাদা দিনে তাদের পারিবারিক দুর্গাপূজায় অংশগ্রহণ করেন। আর তাদের মধ্যে কেন মুখ দেখাদেখি বন্ধ, সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।
কাপুর পরিবার
কাপুর পরিবারের কোনো মেয়ে সদস্যেরই চলচ্চিত্রে কাজ করার অনুমতি ছিল না। এ কথাটি মোটামুটি সবাই জানে। কিন্তু কাপুর পরিবারের বউ ‘ববিতা কাপুর’ সে নিয়ম মানেননি। পরিবারের আদেশের বিরুদ্ধে দুই মেয়ে কারিনা এবং কারিশমা কাপুরকে অভিনেত্রী বানানোর প্রত্যয় নিয়ে কাপুর পরিবার থেকে বেরিয়ে আসেন ববিতা। কারিনা এবং কারিশমাও পারিবারিক এই নিয়ম ভেঙে ফেলে বলিউডে পা রাখেন এবং অত্যন্ত জনপ্রিয় হন। তালাকের পর ববিতা কাপুর পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। যদিও কয়েক বছর ধরে এই সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
