বিধ্বস্ত চুড়িহাট্টায় এখনো স্বজনদের আহাজারি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯
চুড়িহাট্টায় গেলো চার দিনে শেষ হয়নি মানুষের আহাজারি। এখনো স্বজনদের আর্তচিৎকারে স্তব্ধ পুরো এলাকা। শান্তনা দেয়ার মতো ভাষা নেই কারো। আপনজনকে ফিরে পেতে ছবি হাতে বিরামহীন ভাবে দাঁড়িয়ে আছে শতশত মানুষ। কোনো ভাবেই কমছে না উৎসুক জনতার ভিড়।
রোববার সরেজমিনে ওয়াহেদ ম্যানশন ও আশপাশে পুড়ে যাওয়া ভবন ঘুরে দেখা গেছে এসব দৃশ্য।
দেখা মেলে এক মহিলা কানে ফোন, হয়তো পরিবারের কাউকে শান্তনা দিচ্ছেন। ভাইকে জীবিত পাবেন না জেনেও পুড়ে যাওয়া দেহ পাওয়ার শেষ আকাঙ্খা তার। ভাইয়ের শেষ সম্বল পাসপোর্ট সাইজের ছবি নিয়ে দাঁড়িয়ে কাঁদছেন তিনি। ভাইকে ফিরে পাওয়ার আকুতি চোখেমুখে।
বড় ভাইকে খুঁজতে আসা সুফিয়া নামের এক বোন ডেইলি বাংলাদেশকে বলেন, ঘটনার সময় আমার ভাইয়া রিকসায় ছিলেন। ভাইয়ার সহযাত্রী প্রাণে বেচেঁ গেছেন। কিন্তু তিনি আমার ভাইয়ের সম্পর্কে কিছুই বলতে পারেননি। আদো ভাইকে ফিরে পাব কিনা জানি না?
নুরুজ্জামান নামে এক প্রত্যক্ষদর্শী তুলে ধরেন সেদিনের কাহিনী। তিনি বলেন, আমার পরিচিত একই ইউনিয়নের ১৪ জন আগুনে পুড়ে গেছেন। ঘুমাতে পারি না। চোখের সামনে বন্ধুদের আর্তচিৎকার আমায় কাঁদায়।
তিনি আরো বলেন, হয়তো আমিও থাকতাম না, যদি না পান খেতে বাহিরে যেতাম। এখন মনে হচ্ছে আল্লাহ আমাকে নিজ হাতে বের করে এনেছেন। জাহান্নামের আগুন যে কত ভয়ানক, তা আমাদের দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের মাফ করুন।
সরেজমিনে দেখা যায়, ওয়াহেদ ম্যানশনের দোতলায় ছিল পারফিউম ও কেমিক্যালের গোডাইন। ধারনা করা হচ্ছে, সেখানেই আগুনের সূত্রপাত। সিকিউরিটি ক্যামেরায় ধারণ ভিডিও ফুটেজেও স্পষ্ট দেখা গেছে প্রথম বিস্ফোরণ হয়, ওই দোতলা থেকে। দ্বিতীয় এবং তৃতীয় দফা বিস্ফোরণও হয় ওয়াহেদ ম্যানশনের দোতলায়। ওই সময় বাইরে মসজিদের কাছে নীচের রাস্তায় ছিটকে আসে পারফিউম বা বডিস্প্রের ছোট ছোট কন্টেইনার। যা বিস্ফোরিত হয়ে একটি গ্রেনেডের মতো আঘাত করছিল। এরপর ধীরে ধীরে আগুন ছড়ায় এবং রাস্তায় থাকা গাড়িগুলো বিস্ফোরিত হয়।
তিনতলা ও চারতলা ছিল আবাসিক ফ্ল্যাট। সাধারণ ভাবেই বোঝা যায়, একটি পরিবারে আসবাবপত্র ছাড়া তেমন কিছুই থাকে না আগুন দ্রুত ছড়ানোর জন্য।
হাজী ম্যানশনের সামনের গেটের বেজমেন্টে ছিল কেমিক্যাল, যা সরিয়ে ফেলার কাজ চলছে।
তিনতলা ও চার তলায় গিয়ে যে দৃশ্য চোখে পড়ে তা বেদনাদায়ক। দেখা যায় কাপড়গুলো এলোমেলো অনেকটা পুড়ে ছাই আবার কিছুটা একদম ঠিক। আলমারির ভেতরে সব বাটি প্লেট সেই আগের মতই রয়েছে, কিন্তু নেই শুধু এগুলো ব্যবহারকারী ঘরের লক্ষী।
এদিকে ওয়াহেদ ম্যানশনের আগুনের সূত্রপাত নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যখন এমন মর্মান্তিক ঘটনার জন্য সারাদেশ দুষছে কেমিক্যালের কারখানাকে। অন্যদিকে চুড়িহাট্টার কেমিক্যাল ব্যবসায়ীরা সহজ ও সত্যটি মানতে নারাজ। তাদের দাবি কেমিক্যাল থেকে নয় বরং আগুনের সূত্রপাত হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে।
শমসের নামের এক কেমিক্যাল ব্যবসায়ী বলেন, এখানে যে আগুন লেগেছে সেটি অবশই সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে, কেমিক্যাল থেকে নয়।
তাহলে কি করে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়লো? এমন প্রশ্নে তিনি বলেন, আরো গ্যাস সিলিন্ডার ছিল। সেগুলো থেকে ছড়িয়ে পড়ে।
প্রতিবেদক নিজে সারারাত ঘটনাস্থলে থেকে তাৎক্ষণিক প্রকৃত বাস্তবতা দেখেছেন এমন প্রশ্নে তিনি কথা ঘুরিয়ে বলেন, পারফিউমের দোকান ছিল সেগুলো হতে পারে। চোখের সামনে কেমিক্যাল সরানো হচ্ছে, তারপরও শিকার করতে নারাজ ব্যবসায়ীরা।
তাদের এসব কথায় প্রশ্ন উঠতেই পারে আবাসিক ভবনে কি কেমিক্যাল রাখার জন্য গুদাম ভাড়া দেয়া সঠিক? কেমিক্যাল কে না বলা সবাই সিলিন্ডার ব্যবসার সঙ্গে জড়িত, নিজেদের ব্যবসা ঠিক রাখতে উঠে পড়ে লেগেছে কিছু অসাধু চক্র।
কিন্তু প্রশ্ন হলো আসলেই কি কেমিক্যাল মুক্ত এলাকা করতে পারবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন? তা না হলে এমন শত শত প্রাণ অকালে জড়ার শঙ্কা রয়েই যাবে বলে দাবি করছেন স্বজনহারা পরিবারগুলো। প্রশ্ন হলো সিটি মেয়র একা নয়, তার সঙ্গে সচেতনমহল যদি সরকারের সঙ্গে একাত্মা হয়ে কাজ করেন তা হলে কেমিক্যাল মুক্ত এলাকা গড়া সম্ভব।
পুরান ঢাকার ঘিঞ্জি সরু গলি ও ঠাসবুনোটে লেগে থাকা ভবনগুলো এখন মৃত্যু উপত্যকা। যেকোনো সময় ঘটতে পারে আরো ভয়াবহ দুর্ঘটনা। এছাড়া পুরানো বাড়িগুলোও সংস্কার যোগ্য হয়ে পড়েছে।
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
- শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
- জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
