বিদ্রুপের শিকার রোনালদো
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
তার পায়ে বল গেলেই ওয়ান্ডা মেট্রোপলিটানোর গ্যালারি কান ঝালাপালা করে বাঁশি বাজিয়েছে। বিদ্রুপের বাঁশি। এ হেন ‘অভ্যর্থনা’ সহ্য না হওয়ারই কথা ক্রিস্টিয়ানো রোনালদোর।
সময়ের সঙ্গে চিৎকার যত বিকট হয়েছে, ততবারই হাতের পাঁচ আঙুল খুলে পর্তুগিজ তারকা বুঝিয়েছেন, তার ওয়াড্রবে পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ আছে। যেন এ-ও বলতে চেয়েছেন, তোমাদের বিরুদ্ধে ২২ গোল করেছি।
ম্যাচের পরে টানেলে হাঁটার সময় গজগজ করতে করতে বলে গেলেন একই কথা, ‘পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। আতলেটিকো দে মাদ্রিদ একবারও নয়।’ তখনই কেউ প্রশ্ন করেন, ‘আর কি কোয়ার্টার ফাইনালের আশা আছে?’ রোনালদোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘তুরিনে দ্বিতীয় লেগে ওদের দেখে নেব।’
কিন্তু ‘দেখে নেওয়া’ কতটা সহজ?
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ০-২ হেরেছে জুভেন্টাস। তাই তুরিনে চাকা ঘোরাতে ৩-০ জিততেই হবে রোনালদোদের। আতলেটিকো আবার গোল করলে ইতালি ফুটবলে ‘ওল্ড লেডি’র আশা কার্যত শেষ হয়ে যাবে। অথচ চ্যাম্পিয়ন্স লিগ জিততে আয়োজনে ত্রুটি রাখেননি জুভেন্টাস কর্তারা। ২৩ বছর পরে ইউরোপ সেরা হতে রিয়াল থেকে রোনালদোকে কিনতেই ১১ কোটি ২০ লাখ ইউরো খরচ করা হয়েছিল। করবে না-ই বা কেন? পর্তুগিজ তারকার শুধু চ্যাম্পিয়ন্স লিগেই যে গোল ১২১!
জুভেন্টাস যেন ধরেই নিয়েছিল, সি আর সেভেন খেলা মানেই গোল এবং জয় আসবে। কিন্তু তুরিনের ক্লাবের জার্সি পরার পরে সেটা হচ্ছে কই? চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ছয় ম্যাচ। গোল মাত্র একটা। তবু আশায় বুক বেঁধেছিলেন মাসিমিলিয়ানো আলেগ্রি। অন্তত লা লিগায় যাদের বিরুদ্ধে তিনি শাসন করেছেন, সেই রোনালদোই হারিয়ে দেবেন আতলেটিকোকে, এমনই ধরে নেওয়া হয়েছিল। ম্যাচে একবার বাদে ফল হল ঠিক উল্টো। সেই একবার বুক চিতিয়ে চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে নিঃশ্বাস ছেড়ে ফ্রি-কিক মেরেছিলেন রোনালদো। খেলা শুরুর ৬ মিনিটে সেই শট আতলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক অসাধারণ ক্ষিপ্রতায় বারের উপর তুলে দেন।
নায়ক অবশ্য পোল্যান্ড জাতীয় দলের গোলরক্ষক ওবলাক নন। ফুটবলে গোলই যদি শেষ কথা হয়, তাহলে বেছে নিতে হবে রোনালদোর দেশ থেকে আকাশ পথে পাঁচ হাজার মাইল দূরের উরুগুয়েকে। আতলেটিকোর হয়ে দু’টি গোল করলেন হোসে মারিয়া হিমেনেস (৭৮ মিনিট) ও দিয়েগো অদিন (৮৩ মিনিট)। দু’জনই উরুগুয়ের ফুটবলার। তার উপর সেন্টার ব্যাক! এবং ২-০ হওয়ার পরে স্টেডিয়ামে যে পরিমাণ উৎসব শুরু হল তাতে মনে হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালই যেন হচ্ছে। ঘটনাচক্রে এবারের ফাইনাল হবে ওয়ান্ডা মেট্রোপলিটানোতেই।
কম গেলেন না আতলেটিকোর ম্যানেজার দিয়েগো সিমিয়োনেও। ওইদিন গোল করার পরে বিশ্রী অঙ্গভঙ্গিতে উৎসব করতে গিয়ে বিপদেও পড়লেন। সোশ্যাল মিডিয়ায় তার সমালোচনা হল বিস্তর। সিমিয়োনে অবশ্য ক্ষমাও চেয়ে নেন। ‘কাউকে আঘাত করতে চাইনি,’ বলেন আতলেটিকোর ম্যানেজার।
দুই ডিফেন্ডার গোল করে গেলেও এমন নয় যে, আতলেটিকোর স্ট্রাইকাররা সাংঘাতিক ব্যর্থ। বরং উল্টোটাই সত্যি। একবার তো নিশ্চিত গোলের শট জুভেন্টাস ডিফেন্ডার হাত দিয়ে আটকালেন। পেনাল্টিই পাওয়ার কথা লা লিগায় দু’নম্বরে থাকা ক্লাবের। আর একবার আলভারো মোরাতার হেডে করা গোল বাতিল হল। দু’বারই রেফারি ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে সিদ্ধান্ত পাল্টান। ফল ৪-০ হয়ে গেলে কিন্তু তুরিনের ফিরতি ম্যাচটা কার্যত নিয়মরক্ষার হয়ে যেত।
এত কিছুর পরেও আতলেটিকোর জন্য খারাপ খবর, প্রতিযোগিতায় তিনবার হলুদ কার্ড দেখায় ফিরতি ম্যাচে খেলতে পারবেন না দিয়েগো কোস্তা। হয়তো সে জন্যই জুভেন্টাস ম্যানেজার আলেগ্রি বলতে পারলেন, ‘দ্বিতীয়ার্ধে যা খেলেছি তার চেয়ে খারাপ হয়তো আর কোনও দিন খেলব না। সব চেয়ে বড় ভুলটা হয়েছে ফাঁদে পা দিয়ে ওদের অহেতুক তাড়া করতে গিয়ে। ভুল থেকেই শিখতে হবে। এই ফল নিজেদের মাঠে উল্টে দেওয়া সম্ভব।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
