বিকেএসপিতে সৌম্যর ব্যাটে ঝড়ো সেঞ্চুরি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
দিনের দ্বিতীয় ওভারে, লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদকে লং অনের পাশ দিয়ে সোজা ব্যাটে চার হাঁকানোর মধ্য দিয়ে শুরু। আর পঞ্চাশের আশ-পাশে থাকতে ভারতীয় মিডিয়াম পেসার ঋশি ধাওয়ানের বলে পুল করতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। খেলতে চেয়েছিলেন স্কয়ার লেগে, ব্যাটের ভেতরের কানায় লেগে মিস হিট হয়ে লং লেগের উপর দিয়ে সীমানার ওপারে আছড়ে পড়ে ছক্কা।
এছাড়া যে বল যেখানে খেলতে চেয়েছেন, সেখানেই অনায়াসে খেলেছেন। একেবারে চান্সলেস ইনিংস। নিখুঁত-মসৃণ বলতে যা বোঝায়, তেমনই ব্যাট করে গেলেন। ৩৯ বলে এবারের প্রিমিয়ারে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পাওয়ার পর ইনিংসটাকে সৌম্য নিয়ে গেলেন তিন অংকের ঘরেও।
৭১তম বলে সেই বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদকে, দিনের ২৩ নম্বর ওভারের প্রথম বলে কব্জি মোচড়ে শর্ট ফাইন লেগে ঘুরিয়ে সিঙ্গেলস নিয়েই শতরান পূর্ণ করেন সৌম্য সরকার। বলাই বাহূল্য, এবারের মৌসুমে এটা সৌম্যর প্রথম সেঞ্চুরি। ১৪টি চার এবং যটি ছক্কায় সাজালেন এই ইনিংস।
প্রসঙ্গতঃ গত বছর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে এই বিকেএসপির মাঠেই পরপর দুটি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। এরপর ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক- অনেকদিন রান খরায় ভুগলেন। এরপর সেই বিকেএপসিতেই নিজেকের ফিরে পেলেন তিনি।
০, ১৭, ২, ১, ১৪, ১০, ১২, ২৯, ৪৩, ৩৬ = গত ১০ ইনিংসে সৌম্য সরকারের রান এগুলো। এর মধ্যে সর্বোচ্চ ইনিংস হচ্ছে ৪৩ রানের। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে ৪৩ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন সৌম্য। তার আগে ৩৬ রানের ইনিংসটি খেলেছিলেন প্রাইম ব্যাংকের হয়ে।
এরপর ধারাবাহিকভাবেই সৌম্য সরকারের পারফরম্যান্স ছিল তলানীর দিকে। ব্যাট হাতে রানই পাচ্ছিলেন না তিনি। বিশ্বকাপের দল ঘোষণার আগে তাকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় ছিলেন নির্বাচকরা। তাকে দলে রাখবেন কি রাখবেন না- সে সিদ্ধান্ত নিতেই গলদঘর্ম হগে হয়েছে নির্বাচকদের।
শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা বিবেচনায় হয়তো জাতীয় দলে সুযোগ পেয়ে গেছেন সৌম্য; কিন্তু তার পারফরম্যান্স রেখে দেয়া হয়েছে আতশি কাঁচের নিচে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগ পর্যন্ত তার পারফরম্যান্স মূল্যায়ন করে নতুন কোনো সিদ্ধান্ত নেয়া হলেও হতে পারে।
বিশ্বকাপের দল ঘোষণার পর তো রীতিমত ‘ডাক’ মেরে দিয়েছিলেন সৌম্য। মিরপুরে ১৯ এপ্রিল প্রাইম ব্যাংকের বিপক্ষে আউট হয়েছিলেন শূন্য রানে।
এভাবে একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে যখন প্রশ্নের মুখে সৌম্য, তখন ব্যাট হাতে জবাবটা দেয়ার প্রয়োজন বোধ করলেন তিনি। এ জন্য বেছে নিলেন বিকেএসপিকেই। প্রিমিয়ারের শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়ে বিকেএসপিতে আজ অসাধারণ এক হাফ সেঞ্চুরি পূরণ করে ফেললেন তিনি।
রূপগঞ্জের বোলারদের ওপর শুরু থেকেই মারমুখি ছিলেন তিনি। যে কারণে এবারের প্রিমিয়াার লিগে সৌম্য সরকার প্রথম হাফ সেঞ্চুরিটা করলেন মাত্র ৩৯ বল থেলে। ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কা মেরে। হাফ সেঞ্চুরিটা এমন এক সময়ে মারলেন, যখন তার খেলা মাঠের বাইরে বসে সরাসরি দেখছিলেন প্রধান কোচ স্টিভ রোডস এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
