বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৯ মে ২০২৬
ফেইসবুক ভিত্তিক গ্রুপ দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ’র উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ১৪৩৩।
গত ৩ মে রবিবার নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় একটি পার্টি হলে আয়োজিত এ উৎসব বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে। লাল-সাদা শাড়িতে সজ্জিত রমণীদের স্নিগ্ধ ও ছন্দময় পদচারণায় বৈশাখী উৎসবটি প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে, সৃষ্টি হয় এক বর্ণিল ও উৎসবমুখর আবহ। উৎসব প্রাঙ্গণ বৈশাখী সাজে সজ্জিত করা হয়, যেখানে ছিল ঢোল, বাঁশি, পাখা, কলসি, রঙিন আলপনা ও গ্রামীণ বাংলার লোকজ হস্তশিল্পের নানা উপকরণ। উৎসবে আগত অংশগ্রহণকারীরা পাঞ্জাবি, শাড়ি ও ফতুয়া পরে বৈশাখী আবহকে আরও রঙিন ও আনন্দঘন করে তোলেন।
আল-আকসার পার্টি হলের শাম্মী ইসলাম ও সাইফুল ইসলাম জোয়ারদারের তত্ত্বাবধানে খাবারের স্টলগুলোতে বৈশাখী ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পান্তা ইলিশসহ নানা রকমের ভর্তা, ভাজি, পিঠা পরিবেশন করা হয়। দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ -এর এডমিন নাদিয়া চৌধুরী এবং সিলভী আকন্দ বৈশাখী উৎসবের সার্বিক দায়িত্ব পালন করেন।
সোনিয়া সিরাজের সাবলীল উপস্থাপনায় বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সাজানো এ অনুষ্ঠানে ছিল আবৃত্তি, নৃত্য, সংগীত, লোকজ পরিবেশনা ও সাংস্কৃতিক আয়োজনের এক মনোরম সমাহার। ফ্যাশন শো প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা রঙিন ও বৈচিত্র্যময় পোশাকের্ যাম্পে হেঁটে দর্শকদের মুগ্ধ করেন। দেশীয় ও আধুনিক নকশার সুনিপুণ সমন্বয়ে উপস্থাপিত এ আয়োজনে সৃষ্টি হয় এক ভিন্নধর্মী নান্দনিক আবহ, যা উপস্থিত সবাই আগ্রহ ও আনন্দের সঙ্গে উপভোগ করেন।
অভিনয়শিল্পী টনি ডায়েস ও নৃত্যশিল্পী প্রিয়া ডায়েসের কবিতা ও শৈল্পিক নৃত্যের মনোমুগ্ধকর যুগলবন্দী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এঞ্জেলিনা, শর্মিলা ও নমরতার মোহনীয় নৃত্য পরিবেশনা মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় পুরো মিলনায়তনে। অনিক রাজ ও প্রেমার সংগীত পরিবেশনা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। সিলভী আকন্দ, নাদিয়া চৌধুরী, শবনম মাওলা, লাকী খান, তাসনিমা খান ও শায়লা ইমরোজের গ্রুপ পারফরম্যান্স ছিল অত্যন্ত মনোমুগ্ধকর, যা দর্শকদের মুগ্ধতায় আবিষ্ট করে রাখে। সমন্বিত উপস্থাপনা, ছন্দময় পরিবেশনা এবং নান্দনিক ভঙ্গিমায় তাদের পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে। ডিজে রাহাতের বাংলা গানের তালে দর্শকরা নেচে-গেয়ে উৎসবের শেষ মুহূর্ত পর্যন্ত আনন্দে মেতে থাকেন; প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক উচ্ছ্বাসময় উৎসবের আবহ।
দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ গ্রুপের এডমিন সিলভী আকন্দ ও নাদিয়া চৌধুরী জানান, বৈশাখী সাজসজ্জা, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী উপকরণ এবং রঙিন পোশাকের সমাহার উৎসবটিকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রবাসে বসবাসরত বাঙালিদের জন্য এ আয়োজন ছিল এক মিলনমেলা, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং বাঙালির লোকজ সংস্কৃতির বহুমাত্রিক উপস্থাপনায় সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ।
বৈশাখী উৎসবের প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের স্বত্বাধিকারী শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার ফার্নিচার-এর স্বত্বাধিকারী রকি আলিয়ান ও সাবরিনা খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, ইনকিলাব মিডিয়া অ্যান্ড পাবলিকেশন-এর সিইও মোহাম্মদ জাহিদ আলম, কেয়ার এজেন্সি হোম কেয়ার-এর স্বত্বাধিকারী এম্পায়ার নুরুল আজিম, আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল-এর চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী, এবং অল কাউন্টি হোম কেয়ার ও নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার-এর প্রতিনিধিগণ।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
