বায়ার্নকে হারিয়ে কোয়ার্টারে লিভারপুল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯
সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানের জোড়া গোল, ভার্জিল ভ্যান ডিকের এক গোল আর বাকি এক গোল করেছেন হুয়েল মাতিপ। তবে মাতিপের গোলটি আত্মঘাতী। সবমিলিয়ে বায়ার্ন মিউনিখকে তাদের ঘরে মাঠে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লিভারপুলকে আতিথ্য দেয় বায়ার্ন। ম্যাচের শুরু থেকে সফরকারীদের বেশ চাপে রেখেছিল স্বাগতিকরা। কিন্তু ছন্দে ফিরতে খুব সময় নেয়নি ইউর্গেন ক্লপের শিষ্যরা। ১১তম মিনিটেই গোলমুখ খোলার সুযোগ পেয়েছিলেন লিভারপুলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। কিন্তু মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ’র বাড়িয়ে দেয়া ক্রসে পা লাগিয়েও বল পোস্টের পাশ কেটে বেরিয়ে যায়।
লিভারপুলের গোলের অপেক্ষা অবশ্য ফুরায় ২৬ মিনিটে। বায়ার্নের পেনাল্টি অঞ্চলে ভার্জিল ভ্যান ডিকের বাড়িয়ে দেয়া বল ঠেকাতে এগিয়ে যান বায়ার্ন ডিফেন্ডার সুলে ও গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ার। কিন্তু বল ততক্ষণে সাদিও মানের পায়ে। সুযোগ কাজে লাগিয়ে ডান প্রান্ত দিয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এই সেনেগালিজ ফরোয়ার্ড।
এগিয়ে থাকার স্বস্তি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি ‘অলরেড’দের। পরের গোলটিও লিভারপুলের খেলোয়াড় দিয়েছেন, তবে সেটা নিজেদের জালে। বায়ার্নের সুলে ডি-বক্সের ডানপ্রান্তে থাকা ন্যাব্রির দিকে বল পাঠালে তিনি লিভারপুলের ডিফেন্ডার রবার্টসনকে পরাস্ত করে বিপজ্জনক এক ক্রস করে বল পাঠিয়ে দেন গোলপোস্টের একদম সামনে থাকা রবার্ট লেভানডভস্কির দিকে। কিন্তু পোলিশ ফরোয়ার্ডের পায়ে যাওয়ার আগেই আগ বাড়িয়ে বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লিভারপুলের হুয়েল মাতিপ।
৬৯ মিনিটে লিভারপুল শিবিরে স্বস্তি ফেরান ভার্জিল ভ্যান ডিক। জেমস মিলনারের অসাধারণ কর্নার কিক বাতাসে সুইং করে ভ্যান ডিকের কাছে পৌঁছলে বায়ার্ন গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলবারের বাঁ প্রান্ত দিয়ে বল জড়িয়ে দেন এই ডাচ সেন্টার-ব্যাক। ৭৫ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় গোল করতে বসেছিলেন সালাহ। কিন্তু পেনাল্টি অঞ্চলের ঠিক বাইরে থেকে নেয়া তার জোরালো শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন ন্যুয়ার।
বায়ার্নের ঘরের দর্শকদের হতবাক করে আরো একবার গোল করেন মানে। সালাহ’র দারুণ এক ক্রস বক্সের ভেতরে থাকা মানের কাছে পৌঁছানো মাত্র অনায়াস এক লক্ষ্যভেদ করে স্কোর লাইন ৩-১ করে দেন এই সেনেগালিজ।
লিভারপুলের এই জয় মানে এবারের কোয়ার্টার ফাইনালের চারটি দল ইংলিশ প্রিমিয়ার লিগের। সর্বশেষ এমন নজির দেখা গিয়েছিল ২০০৮-০৯ মৌসুমে। অন্যদিকে ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের।
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
