বাসের চাঁদা বেড়ে ৭ গুণ!
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চালাতে আটটি স্থানে চাঁদা দিতে হচ্ছে চালকদের। আগে চাঁদার পরিমাণ যা ছিল সম্প্রতি রুটের কোনো কোনো স্থানে তা দ্বিগুণ হয়েছে। বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন গ্রুপের নামে এ চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসশ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বাস থেকে চাঁদা আদায়ের বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল বলেন, ‘আমি সম্প্রতি প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছি। কোথায় কী পরিমাণ চাঁদা তোলা হয় সেটা জানি না। তবে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমি বাস মালিক সমিতির সদস্যদের ডেকেছি। তাদের সঙ্গে কথা বলে কেন চাঁদা তোলা হয় তা জেনে মন্তব্য করব।’
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দখল নিয়ে বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষের জেরে কমিটি বিলুপ্ত করে বাণিজ্য মন্ত্রণালয়। নিয়োগ করা হয় প্রশাসক। তার পরও বাস মালিক সমিতির নামে টাকা ওঠানো হচ্ছে। উত্তোলিত টাকা কাউন্টার মাস্টারদের মধ্যে ভাগবাটোয়ারা হয় বলেও অভিযোগ। হিসাব করে দেখা গেছে, আগে এ রুটে একটি বাস এক জেলা থেকে অন্য জেলায় ঢুকতে ৫৯০ টাকা চাঁদা দিত। ফিরতি পথে দিতে হতো আরও ৫৯০ টাকা। এ হিসাবে আদায় হতো ১ হাজার ১৮০ টাকা। যদিও আসা-যাওয়ায় ১২০ টাকা হারে মাত্র ২৪০ টাকা দেওয়ার কথা। এখন গুণতে হচ্ছে ১ হাজার ৭২০ টাকা। পট পরিবর্তনের পর এ রুটে চাঁদা বেড়েছে ৫৪০ টাকা। নির্ধারিত হারের হিসাবে এ বৃদ্ধি সাত গুণের বেশি!
এদিকে, বাড়তি টাকা উত্তোলনের অভিযোগ সত্যি বলে জানিয়েছেন রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি। তিনি বলেন, সড়ক পরিবহন গ্রুপের পক্ষে সম্প্রতি বাড়তি টাকা আদায় হচ্ছে। এ টাকা আমাদের শ্রমিকরা পায় না। সব টাকা বাস মালিক সমিতি নেয়। অথচ বর্তমানে মালিক সমিতির কোনো কমিটিই নেই। প্রশাসক দায়িত্ব পালন করছেন। বাড়তি টাকা কে তুলতে বলল তা আমরা জানি না। তবে ‘উত্তোলিত টাকা মালিকদের সন্তানদের মেধাবৃত্তি ও সদস্যদের মৃত্যুতে এককালীন অনুদান দিতে ব্যয় হয়’ বলে দাবি করেছেন রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মতিউল হক টিটো।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জে যে টাকা ওঠে তার মধ্যে প্রতিটি বাস থেকে ৩০ টাকা পায় শ্রমিক ইউনিয়ন। বাকি টাকা মালিক সমিতি নেয়। মালিক সমিতি কত টাকা তুলছে তা আমরা জানি না। আর চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শামিম হোসেন বলেন, রেজুলেশনের বাইরে কেউ অতিরিক্ত টাকা তুললে আমাদের কাছে অভিযোগ করতে পারে।
অপরদিকে, পরিবহনশ্রমিকরা জানান, রুটে সরকার নির্ধারিত ভাড়া ১১৩ টাকা। বাসে নেওয়া হয় ১১০ টাকা। ভাড়ার টাকা অতিরিক্ত না নেওয়া হলেও বেশি টাকা দিতে হচ্ছে মালিক সমিতিকে। ফলে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারদের লাভ কম থাকছে। এতে কেউ কেউ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
