বাসাবাড়ি ও শিল্পে তীব্র গ্যাস সংকট, বেড়েছে লোডশেডিং
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৪
বঙ্গোপসাগরে নিুচাপের কারণে দুই ভাসমান টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমিয়ে দেওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানেও গ্যাসের চাপ কমেছে।
পেট্রোবাংলার একটি সূত্র জানিয়েছে, জাতীয় গ্রিডে প্রায় ৭০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ কমানো হয়েছে। এই অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট চলছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে প্রায় ১ হাজার মেগাওয়াট। এই অবস্থায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ানো হয়েছে।
এলএনজি সরবরাহ কমার বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ও। শনিবার মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিুচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পেয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। তবে কী পরিমাণ এলএনজি সরবরাহ কমানো হয়েছে সেটা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
পেট্রোবাংলার দৈনিক গ্যাস সরবরাহের প্রতিবেদন অনুযায়ী, ২৩ মে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ হয় ১ হাজার ৭৭ মিলিয়ন ঘনফুট। আর সব মিলিয়ে সরবরাহ হয় ৩ হাজার ৯৬ মিলিয়ন ঘনফুট। তবে শনিবারের হিসাবে দেখা গেছে ৭০০ মিলিয়ন ঘনফুট (৭০ কোটি) এলএনজি সরবরাহ কমে গেছে। অর্থাৎ জাতীয় গ্রিডে এলএনজির সরবরাহ আছে ৪০০ মিলিয়নের কাছাকাছি।
কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে বাংলাদেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। জাহাজে করে এলএনজি কিনে আনার পর তা টার্মিনালের মাধ্যমে রিগ্যাসিফিকেশনের পর পাইপলাইনে করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে সাগর বিক্ষুব্ধ থাকলে ভাসমান টার্মিনালের কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
শনিবার পেট্রোবাংলা জানিয়েছে, সাগরে নিুচাপ চলমান থাকায় দুর্ঘটনা রোধে মহেশখালীর গভীর সমুদ্রে থাকা দুই এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাতেও এলএনজি সরবরাহ ১০৮ কোটি ঘনফুট থেকে ৩৮ কোটি ঘনফুটে নেমে এসেছে। এটি আরও কমতে পারে। এতে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমেছে প্রায় ১ হাজার মেগাওয়াট। এ কারণে প্রচণ্ড গরমের মধ্যে দেশে বিভিন্ন স্থানে লোডশেডিংও বেড়েছে। সোমবার পর্যন্ত এলএনজি সরবরাহ এমন থাকতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলার একজন কর্মকর্তা।
এর আগে গত বছরের মে মাসে ঘূর্ণিঝড় মোখার আঘাতের একদিন আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তাতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমায় সংকট দেখা দেয়। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ঘন ঘন লোডশেডিং শুরু হয় দেশজুড়ে। তখন সেই পরিস্থিতি স্বাভাবিক হতে দুই সপ্তাহের বেশি সময় লেগে ছিল।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
