বার্সেলোনাকে হারিয়ে ‘বিশ্বসেরা’ হলো রিয়াল মাদ্রিদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি, ম্যানচেস্টার সিটি—ইউরোপের এই ক্লাবগুলোর প্রসঙ্গ উঠলেই ‘বিশ্বের অন্যতম সেরা’ তকমা ব্যবহার করা হয়। এর মধ্যে স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ক্ষেত্রে ‘অন্যতম’ শব্দটি কেটে বিশ্বসেরার তকমা পরাতেই বেশি পছন্দ করেন ফুটবল বোদ্ধারা। বোদ্ধাদের এই রায় যে যথার্থ, তা আক্ষরিক অর্থেই প্রমাণ হয়ে গেল এবার। ‘বিশ্বসেরা’ ফুটবল ক্লাবের দৌড়ে রিয়াল ও বার্সেলোনাই সবার ওপরে।
মানে বিশ্বসেরা হওয়ার দৌড়ে মূল লড়াইটা হয়েছে স্পেনের দুই জায়ান্টের মধ্যে। তাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে ‘বিশ্বসেরা’ হয়েছে রিয়াল মাদ্রিদ। মানে রিয়াল মাদ্রিদ এখন আক্ষরিক অর্থেই বিশ্বসেরা। মাঠের পারফরম্যান্সের সুবাদে ইউরোপ এবং বিশ্বসেরা— দুটো মুকুটই রিয়ালের মাথায়। এবার মাঠের বাইরের লড়াইয়েও ‘বিশ্বসেরা’ ক্লাবের স্বীকৃতি অর্জন করল মাদ্রিদ জায়ান্টরা।
কোনো অখ্যাত, অগ্রহণযোগ্য প্রতিষ্ঠান নয়, বিশ্বসেরা ক্লাব নির্বাচনের এই গবেষণাটা করেছে ফ্রান্সের বিশ্বখ্যাত ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। ব্যালন ডি’অর পুরস্কারের প্রবর্তক প্রতিষ্ঠানটির গবেষণায় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ‘বিশ্বসেরা’র মুকুট মাথায় তুলেছে সর্বশেষ টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ী রিয়াল।
ক্লাবগুলোর খেলোয়াড়, টেলিভিশন দর্শক, সামাজিক যোগাযোগের মাধ্যমে অনুসারির সংখ্যা, নিজেদের মাঠের গড় দর্শক সংখ্যা, আয়- ব্যয়, বিশ্বজুড়ে ক্লাবগুলোর বাজার মূল্য, ইতিহাস, ঐতিহ্য— এসব কিছুর ভিত্তিতেই গবেষণাটা চালানো হয়েছে। এবং নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে প্রতিটা ক্ষেত্রেই আলাদা আলাদা পয়েন্ট দেওয়া হয়েছে। পরে প্রাপ্ত পয়েন্টগুলো যোগ করে সেরার তালিকাটা করা হয়েছে।
গবেষণার ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া সেরা ১০টি ক্লাবের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। তাতে দেখা যাচ্ছে, সর্বোচ্চ ১৮৪ পয়েন্ট পেয়ে সবার ওপরে রিয়াল। দুই নম্বরে থাকা লিওনেল মেসির বার্সেলোনা পেয়েছে ১৭৭ পয়েন্ট।
বিশ্বের অন্য বড় ক্লাবগুলো যে রিয়াল-বার্সার চেয়ে যোজন যোজন পিছিয়ে, সেটি ফ্রান্স ফুটবলের গবেষণায়ও স্পষ্ট। রিয়াল-বার্সার মধ্যে এক আর দুইয়ের লড়াইটা জমজমাট হলেও অন্যরা অনেকটাই পিছিয়ে। তৃতীয় হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড যেমন দ্বিতীয় হওয়া বার্সেলোনার চেয়েও ২৬ পয়েন্ট কম পেয়েছে। মানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তৃতীয় হয়েছে মাত্র ১৫১ পয়েন্ট পেয়ে।
১৩৫ পয়েন্ট পেয়ে চতুর্থ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিছুটা অবাক করে দিয়ে ৫ নম্বরে লিভারপুল। ইংল্যান্ডের এই ক্লাবটি পেয়েছে ১২০ পয়েন্ট। ১০৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাস। এই ৬টি ক্লাবই কেবল ১০০-এর ওপরে পয়েন্ট পেয়েছে। বাকি সবারই পয়েন্ট ১০০-এর নিচে! ৯৪ পয়েন্ট নিয়ে নম্বরে জায়গা করে নিয়েছে ফ্রান্সের চ্যাম্পিয়ন, নেইমার, কাভানি, এমবাপেদের পিএসজি।
৯১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ইংলিশ ক্লাব চেলসি। ৮৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি ৯–এ। ১০ নম্বরে থাকা আর্সেনালের প্রাপ্ত পয়েন্ট ৮৮।
তালিকার শীর্ষ দুটি ক্লাবই স্পেনের। তবে এক অর্থে স্পেনের চেয়ে ইংল্যান্ডই অনেক অনেক এগিয়ে। কারণ, বিশ্বের সেরা ১০টি ক্লাবের মধ্যে ৫টিই যে ইংল্যান্ডের।
রিয়াল-বার্সার খেলোয়াড়, কোচ, কর্তারা এমনিতেই কথা বলার সময় কোনো রকম রাখঢাক না রেখে নিজেদের ‘বিশ্বসেরা’ দাবি করেন। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে এই স্বীকৃতি পাওয়ার পর এখন থেকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়-কর্তারা নিশ্চয়ই আরও বেশি করে ঢাকঢোল পিটিয়ে নিজেদের ‘সেরা’র প্রচারণা চালাবেন!
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
