বার্সেলোনাকে রুখে দিল লিওঁ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে রুখে দিয়েছে অলিম্পিক লিওঁ। শুরু থেকে শেষ পর্যন্ত রক্ষণ জমাট রেখে লা লিগার চ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিগ ওয়ানের দলটি।
মঙ্গলবার রাতের ড্রয়ে ইউরোপ সেরা আসরে লিওঁর বিপক্ষে অজেয় যাত্রা ধরে রাখল বার্সেলোনা। আগের ছয় ম্যাচের চারটিতে জিতেছিল লা লিগার অন্যতম সফল দলটি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে লিওনেল মেসি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সেলোনা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। পরের মিনিটে প্রতিআক্রমণ থেকে হোসেমের শট ঝাঁপিয়ে ফেরান বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
নবম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বার্সেলোনা। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি মিডফিল্ডার তেয়ায়ির জোরালো শট ঝাঁপিয়ে পড়া টের স্টেগেনের গ্লাভসে ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচের ১৯তম মিনিটে বাঁ দিক দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বার্সেলোনার উসমান দেম্বেলে গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন। যোগ করা সময়ে বার্সেলোনার সের্হিও বুসকেতসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণ জমাট রেখে মাঝে মধ্যে পাল্টা আক্রমণ করে লিওঁ। তবে বার্সেলোনার পোস্টের নিচে আস্থার দেয়াল হয়ে ছিলেন টের স্টেগেন। প্রতিপক্ষের ডি-বক্সে সুবিধা করে উঠতে না পারা বার্সেলোনার হতাশা বাড়ে ৬২তম মিনিটে লুইস সুয়ারেসের শট গোলরক্ষক কর্নারের বিনিময়ে ফেরালে।
শেষ দিকে একাধিক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা। ৭০তম মিনিটে সুয়ারেসের আরেকটি শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর জর্দি আলবার বাড়ানো বলে উরুগুয়ের এই ফরোয়ার্ডের স্লাইড করার প্রচেষ্টাও ব্যর্থ হয়।
৮৫তম মিনিটে মেসির কাট ব্যাকে বুসকেতসের শটও ঠিকানা খুঁজে না পেলে ড্রয়ে নিষ্পত্তি হয় ম্যাচটি। দশ বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল দুই দলের। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে লিওঁকে ছিটকে দিয়ে ২০০৮-০৯ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বার্সেলোনা।
আগামী ১৩ মার্চ ফিরতি লেগে নিজেদের মাঠ কাম্প নউয়ে শেষ আটের লড়াইয়ে নামবে এরনেস্তো ভালভেরদের দল।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
