বার্সেলোনাকে ভয় পায় না লিওঁ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
অপেক্ষাটা লিওঁর অনেক দিনের। সাত বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ফিরেছে লিওঁ। প্রত্যাবর্তনেই সম্ভাব্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষই পেয়েছে তারা। ফ্রেঞ্চ ক্লাবের আজকের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দল হিসেবেও যদি কাতালান ক্লাবকে সমীহ করতে ইচ্ছা না হয়, লিওনেল মেসিকে তো হিসেবে রাখতেই হবে লিওঁকে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ঘরের মাঠে ম্যাচ বলেই হয়তো মেসির বার্সেলোনাকে শ্রদ্ধা করলেও ভয় পাচ্ছে না লিওঁ।
ফ্রেঞ্চ লিগে আপাতত তিনে আছে লিওঁ। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠলেও পথটা সহজ ছিল না। টানা পাঁচ ড্র মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রুপ পর্ব পার হয়েছে তারা। কিন্তু মিডফিল্ডার হোসেম অরেরের আত্মবিশ্বাসে এসব কিছুই চিড় ধরাতে পারছে না, ‘এ ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং আমাদের পুরো মনোযোগ এ ম্যাচ নিয়ে। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু আমরা মাঠে সব নিংড়ে দেব।’
লিওঁ কোচ ব্রুনো জেনেসিও নিজেই বলেছেন বার্সেলোনাকে আটকাতে হলে সামর্থ্যের এক শ ভাগেরও বেশি দিতে হবে। কিন্তু ফ্রেঞ্চ ক্লাবের দুর্ভাগ্য দলের সেরা সৃষ্টিশীল খেলোয়াড়কেই পাচ্ছে না তাঁরা। নাবিল ফেকির যে চোটের কাছে হার মেনে খেলছেন না আজ। অরেরও স্বীকার করে নিয়েছেন ফেকিরকে ছাড়া জয় পাওয়া কঠিন হবে, ‘মাঠের সব খানেই দুর্দান্ত খেলোয়াড় আছে ওদের(বার্সেলোনার)। শুধু একজন বা দুজনকে সামলালেই চলবে না তাহলে অন্যরা আপনাকে ভোগানোর ক্ষমতা রাখে। ফেকিরকে ছাড়া আমরা সাধারণত হারি। এটা জানি তবু ওর বদলে খেলার মতো অনেকেই আছে দলে।’
কোচ জেনেসিও মানছেন কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য, ‘আমরা জানি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব, কিন্তু আমরা ফেবারিট নই। ছেলেদের অনেক বড় পরিশ্রম করতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’ তবে বার্সেলোনা বলেই কিছুটা আত্মবিশ্বাস পাচ্ছেন কোচ। কারণ এবার চ্যাম্পিয়নস লিগের শুরুটা যে তাদের হয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সিটির মাঠে ২-১ ব্যবধানে জিতে এসেছে লিওঁ। দুই দলের খেলার ধাঁচ একই বলেই সাহস পাচ্ছেন জেনেসিও, ‘ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা দারুণ আক্রমণাত্মক দুটি দল এবং তাদের অনেক ফুটবল দর্শনই কাছাকাছি, যার একটি হলো পজেশন ফুটবল। আমার মনে হয় সিটির সঙ্গে খেলার অভিজ্ঞতা ভালো কাজে দেব।’
তবে সিটির চেয়েও বার্সেলোনাকে এগিয়ে রাখছেন লিওঁ কোচ। কারণ, ‘বার্সেলোনা একটু ভিন্ন কারণ ওদের লিওনেল মেসি আছে। আমাদের ওকে সামলাতে হবে।’
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
