বাবরি মসজিদ মামলা নিষ্পত্তি সালিসেই
প্রকাশিত: ৯ মার্চ ২০১৯
ভারতের অযোধ্যার বাবরি মসজিদের স্থান নিয়ে দায়ের মামলা সালিসের মাধ্যমে নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট তিন মধ্যস্থতাকারী নিযুক্ত করেছেন।
বাবরি মসজিদ মামলার নিষ্পত্তি চেয়ে আগেই শুনানি করা হয়েছিল। শুক্রবার আরেক দফা শুনানি শেষে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ আদেশ দেন।
আদালত এদিন মধ্যস্থতাকারী হিসেবে তিন সদস্যের প্যানেল গঠন করে দেন। প্যানেলের প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ইব্রাহিম খুলিফুল্লাহকে।
এ ছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর ও আইনজীবী শ্রীরাম পঞ্চুকে। কমিটি চাইলে আরও সদস্য অন্তর্ভূক্ত করতে পারবে, এমন ক্ষমতাও দেয়া হয়েছে।
আদালত বলেছেন, কমিটির সদস্যরা ফাইজাবাদে গিয়ে সবপক্ষের সঙ্গে কথা বলবেন। এরপর এক মাসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবেন।
সুপ্রিম কোর্টের আদেশে এও বলা হয়েছে, কমিটির আলোচনাগুলো গোপন রাখতে হবে। অর্থাৎ কোনো সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না।
পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছেন, ‘এখানে শুধু সম্পত্তির বিবাদ নয়। সম্ভব হলে, মস্তিষ্ক, হৃদয় ও ক্ষত নিরাময়ের বিষয়।’
অযোধ্যার ২.৭৭ একর জমির ওপর ১৬ শতকে বাবরি মসজিদ নির্মাণ করেন সম্রাট বাবর। পরে ভারতের হিন্দুত্ববাদীরা রামমন্দির ভেঙে সম্রাট বাবর মসজিদ নির্মাণ করেছেন দাবি করে মামলা করে।
এরপর ১৯৯২ সালের ৬ ডিসেম্বর কট্টরপন্থী হিন্দুরা মসজিদের দখল নেন এবং ভেঙে ফেলেন। এ নিয়ে সাম্প্রদায়িক সংঘাতে সে সময়ে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়।
এই মামলার সর্বশেষ শুনানি হয় ২৬ ফেব্রুয়ারি। ওইদিন সুপ্রিম কোর্ট আভাস দেন, মধ্যস্থাকারীর মাধ্যমে মামলাটি নিষ্পত্তির। আদালত বলেছিলেন, তারা এমন সমাধান খুঁজছেন যা ‘ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত আন্তঃসাম্প্রদায়িক সম্পর্কের ক্ষত সারাতে পারে’।
উত্তরপ্রদেশ সরকার মধ্যস্থতার বিরোধিতা করেছে। তাদের সঙ্গে আছে হিন্দু মহাসভা। আর সুন্নি ওয়াকফ বোর্ডের মতো মুসলিম পক্ষ, হিন্দুদের মধ্যে নির্মোহী আখড়া এই প্রক্রিয়ায় সম্মত হয়েছে।
হিন্দু মহাসভা এর বিরোধিতা করে যুক্তি দিয়েছে, ‘এটা শুধু মামলাকারী দু’পক্ষের বিষয় নয়। দুই সম্প্রদায়ের সমস্যা। আমজনতা এই মধ্যস্থতা মানবে না।’
অযোধ্যায় বিরাজমান রামলালা-র তরফ থেকেও আপত্তি করা হয়েছে। রামলালার আইনজীবী বলেছেন, ‘রামের জন্মস্থানেই মন্দির তৈরি করতে হবে। রাম যে অযোধ্যাতেই জন্ম নিয়েছিলেন, তা নিয়ে কোনো বিবাদ নেই। বিবাদ হলো, সেই জন্মস্থান ঠিক কোথায়? রামের জন্মস্থান নিয়ে কোনো মধ্যস্থতা হতে পারে না।’
অযোধ্যা বিবাদে এর আগেও মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে আপত্তি ওঠায় বিচারপতি বোবদে বলেন, ‘আমাদের ইতিহাস বোঝাবেন না। আমরাও ইতিহাস জানি। অতীতের উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই। কে হানা দিয়েছিল, বাবর কী করেছিলেন, কে সে সময় রাজা ছিলেন, সেখানে মসজিদ ছিল না মন্দির, তার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’
আদালতে দু’পক্ষের মধ্যস্থতা দুই সম্প্রদায়ের মানুষ মানবে কি না, তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। তিনি বলেন, ‘আমরা কীভাবে মধ্যস্থতা লক্ষ লক্ষ মানুষের উপরে চাপিয়ে দেব? এটা ততখানি সরল হবে না।’
কিন্তু, বিচারপতি বোবদে বলেন, ‘যখন এক পক্ষ একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে, তা আদালতের লড়াই হোক বা মধ্যস্থতা, তা মানতেই হবে।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
