বাদ-প্রতিবাদে বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সভা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬
অভিযোগ পাল্টা অভিযোগ, বাদ-প্রতিবাদ আর উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সভা। শনিবার ২৮ ডিসেম্বও উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও ছিলো লক্ষনীয়। সভায় জানানো হয়, বর্তমানে সোসাইটির ১,৩২২জন সদস্য থাকলেও দেড় শতাধিক সদস্য রোববারের সাধারণ সভায় যোগ দেন। সভায় সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ছিলো বিশেষ নিরাপত্তার ব্যবস্থা।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর উপস্থাপনায় আমন্ত্রণে মঞ্চে আসন গ্রহণ করেন সংগঠনের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সোসাইটির গঠনতন্ত্র সংশোধন কমিটির চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, সহকারী সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী এবং গীতা পাঠ করেন নবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক গণেশ কির্তনীয়া। পরবর্তীতে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।
আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আতাউর রহমান সেলিম। এরপর সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ্যের রিপোর্ট পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি। রিপোর্ট দুটি উপস্থাপনের পরই মুক্ত আলোচনার শুরুতেই সভায় শুরু হয় হৈচৈ। এসময় সভাপতি সেলিমের আহ্বানে সভায় শান্ত পরিবেশন ফিরে আসে এবং সাবেক সাধারণ জয়নাল আবেদীন প্রথম আলোচনায় অংশ নেয়া সুযোগ পান।
পরবর্তীতে রিপোর্ট দুটির উপর আলোচনায় আরো অংশ নেন সাবেক সভাপতি এম এ আজীজ ও আজমল হোসেন কুনু, ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য মকবুল রহিম চুনুই, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম,অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী ও রুহুল আমীন সিদ্দিকী, সোসাইটির সদস্য ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের ও ফিরোজ আহমেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ নিশান রহীম ও নওশাদ হোসেন, সাবেক কর্মকর্তা জামান তপন ও তোফায়েল চৌধুরী, সদস্য আলম মেহেদী, ইউনূস সরকার, সারোয়ার খান বাবু, মাসুদ এইচ সিরাজী, আব্দুল খালেক প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ ও ট্রাষ্টি বোর্ড সদস্য আব্দুর রহীম হাওলাদার।
সভায় কোন কোন সদস্য বিভিন্ন অনুষ্ঠানে সোসাইটির ফান্ড থেকে অর্থ ব্যয়ের তীব্র সমালোচনা করেণ। এছাড়াও গঠনতন্ত্র মানা না মানা, কবর ক্রয় সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন সদস্যরা। কথা কাটাকাটি হয় বর্তমান কমিটি ও বিদায়ী কমিটির কর্মকর্তাদের মধ্যে। ফলে সভায় একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়। সভায় বক্তারা বাংলাদেশ সোসাইটির ভবন ক্রয়ের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও গঠনতন্ত্রে নির্বাচন কমিশনের আয়-ব্যয় কার্যকরী কমিটির নিকট দাখিলের প্রস্তাব অন্তর্ভূক্ত করার দাবী এবং কেউ কেউ মাদার সংগঠন হিসেবে আঞ্চলিক সংগঠনগুলোর সমস্যা সমাধানের জন্য সোসাইটির প্রতি আহ্বান জানান।
সভায় শাহ নেওয়াজ বলেন আমরা এমন কোন কাজ করবো না যাতে সোসাইটি ক্ষতিগ্রস্ত হয়। আমরা সোসাইটির ভবনের সমস্যা বা ভায়েলেশন নিয়ে কাজ করছি। বিশেষ করে নতুন ভবন ক্রয়ে কোন অনিময় করা হবে না। তিনি বলেন, সোসাইটির নতুন ভবনের জন্য এক লাখ ২৫ হাজার ডলার অনুদান দিয়েছি। প্রয়োজনে নতুন ভবন ক্রয়ে আমি আরো ২ মিলিয়ন ডলার দেবো, ইনশাল্লাহ সোসাইটি ভবন হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত সদস্যদের অভিযোগ-পাল্টা অভিযোগ এবং বক্তব্যের পর সভাপতি আতাউর রহমান সেলিমের আহ্বানে উপস্থিত অধিকাংশ সদস্য হাত তুলে কন্ঠ ভোটে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ-এর রিপোর্ট দুটি পাশের পক্ষে রায় দেন। উপস্থিত সদস্যদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
