বাতিল হতে পারে জাকির নায়েকের স্থায়ী নাগরিকত্ব : মাহাথির
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯
ধর্ম প্রচারক জাকির নায়েকের স্থায়ী নাগরিকত্ব বাতিল হতে পারে। সরাসরি একথা জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ। ধর্মে উস্কানিমূলক মন্তব্য করায় জাকির নায়েককে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়ান সরকার।
তদন্তের ভিত্তিতে যদি প্রমাণ হয় যে তার মন্তব্য ও কাজকর্ম দেশের শান্তি-সম্প্রীতি, ঐক্য-উন্নতিতে আঘাত করেছে তাহলে তার নাগরিকত্ব বাতিল করা হবে। প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ জানিয়েছেন, এই মুহূর্তে মালেশিয়া সরকার তদন্তের রিপোর্টের অপেক্ষায়। কিছুদিন আগে সেই দেশের সংখ্যালঘুদের উদ্দেশ্যে ইসলাম প্রচারক জাকির নায়েক উস্কানিমূলক মন্তব্য করার যে অভিযোগ উঠেছে তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে স্থায়ী নাগরিকত্বের স্ট্যাটাস নাকোচ করা হবে। নেওয়া হবে কড়া পদক্ষেপ।
গত বুধবার জাকির বলেছেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের তুলনায় মালয়েশিয়ার হিন্দুরা ১০০ শতাংশ বেশি অধিকার ভোগ করে থাকেন। পাশাপাশি কোটা বারুতে এক সভায় তিনি আরও বলেন, মালয়েশিয়ার হিন্দুরা মাহাথির মোহম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি অনুগত। জাকিরের এই মন্তব্যে উঠেছে ঝড়। প্রতিবাদ জানিয়েছে দেশের একাধিক মহল। তাই পুলিশ জেরা করবে জাকির নায়েককে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতি বিদ্বেষমূলক মন্তব্য ও মিথ্যা খবর ছড়ানোর জন্য জাকির নায়েককে জেরা করবে পুলিশ।
নায়েকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে চাপে পড়ে গেছে মালয়েশিয়া সরকার। ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে দেশ থেকে তাড়ানোর দাবি করেছেন সে দেশের মন্ত্রী থেকে শুরু করে কয়েকটি সংগঠন। প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যদি এইরকম কাজের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সাম্প্রদায়িক চাপ বাড়বে। যা দেশের পক্ষে ক্ষতিকর।
অন্যদিকে, জাকির নায়েকের মুখপাত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মন্ত্রী বিষয়টি নিয়ে কী বলেছেন তা দেখা হচ্ছে। মালয়েশিয়ায় জাতিগত বিষয়টি অত্যন্ত সংবেদনশীল জায়গা। প্রসঙ্গত মালয়েশিয়ায় ৬০ শতাংশ মানুষ মালয়েশিয়া, বাকিরা চিনা ও ভারতীয় হিন্দু। এরকম এক জনবিন্যাসের দেশে ওই মন্তব্য করে দেশের আলোড়ন ফেলে দিয়েছেন জাকির নাইক। তবে গোটা বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
জাতি বিদ্বেষমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাকির নায়েককে দু’দিন কোন ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে নিষেধ করা হয়েছে। নায়েক গত তিন বছর ধরে স্থায়ী নাগরিকত্ব নিয়ে মালয়েশিয়ায় থাকছেন। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে তিনি ধর্মীয় অনুষ্ঠানে এই জাতি বিদ্বেষমূলক মন্তব্যটি করেছেন। যা তৈরি করেছে নতুন বিতর্ক।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
