বাংলাদেশের সামনে ইতিহাসের হাতছানি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
টেস্ট সিরিজ জেতা হয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টির ট্রফিও জেতা হয়েছে, তবে সেটা আলাদাভাবে। একসঙ্গে তিন ফরম্যাটের শিরোপা উৎসব করা হয়নি কখনও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার সেই অপূর্ণতা ঘুচানোর সুযোগ বাংলাদেশের। আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে নেওয়া টাইগাররা মিরপুরের শেষ টি-টোয়েন্টি জিতলেই লিখবে নতুন ইতিহাস। আজ (শনিবার) বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও গাজী টিভিতে।
দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ একসঙ্গে তিন ফরম্যাটের সিরিজ জিততে না পারলেও এমন ঘটনা ক্রিকেটে আছে ৩৩বার। সবচেয়ে বেশি সাতবার ‘ট্রেবল’ জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ও পাকিস্তান জিতেছে ছয়বার করে। আর অস্ট্রেলিয়ার দুইবারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার জয় একবার করে।
এই তালিকায় এবার বাংলাদেশের যোগ হওয়ার সুযোগ। প্রধান কোচ স্টিভ রোডস সিরিজ শুরুর আগেই এই ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছিলেন, ‘(তিন ফরম্যাটে সিরিজ জয়) অবশ্যই সম্ভব। এটার জন্য আমরা সম্ভাব্য সবটুকু উজাড় করে দেব। তিন সিরিজে জিততে পারলে আমাদের খুব ভালো লাগবে।’
বাংলাদেশ গত এক দশকে ১৪টি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে। যেখানে তিন ফরম্যাটে সিরিজ জয় একটিতেও নেই। তবে সুযোগ এসেছিল বেশ কয়েকবার। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টেস্ট জিতলেও হারতে হয়েছিল টি-টোয়েন্টিতে। তবে সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ২০১৫ সালে। ঘরের মাঠে সেবার ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিতেও জিতেছিল স্বাগতিকরা। কিন্তু টেস্ট সিরিজ আরেকবার পুড়তে হয় হতাশায়।
একসঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের আরেকটি সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। সিলেটের প্রথম টি-টোয়েন্টি হারলেও মিরপুরের দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরিয়েছে সমতা। আজ জিতলেই সিরিজ জয়ের সঙ্গে লিখবে নতুন ইতিহাস। একই সঙ্গে বছরের শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে নতুন বছর শুরুর করার প্রত্যাশা টাইগারদের।
সিরিজ নির্ধারণী ম্যাচটিতে দুই দলের জন্যই ‘তৃতীয় প্রতিপক্ষ’ হয়ে উঠতে পারে শিশির। দ্বিতীয় ম্যাচেও শিশির বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। টস তাই বড় পার্থক্য গড়ে দিতে পারে খেলায়। যদিও এসব ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, ‘কিছু জিনিস আসলে ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া ভালো। শিশিরের সমস্যা মেনে নিয়েই খেলতে হবে। আশা করি, আগের ম্যাচের মতো আমরা মানিয়ে নিয়ে খেলতে পারব।’
টেস্ট ও ওয়ানডে সিরিজ স্বাগতিকরা দাপটে জিতলেও প্রথম টি-টোয়েন্টিতে তাদের উড়িয়ে দিয়েছিল ক্যারিবিয়ানরা। মিরপুরে ফিরে দ্বিতীয় ম্যাচে জবাবটা দারুণভাবে দিয়েছে বাংলাদেশ। শনিবারও এমন কিছুর প্রত্যাশা টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশির, ‘গতকাল (বৃহস্পতিবার) আমরা দারুণ খেলেছি। খেলার ধরনই ভিন্ন ছিল। আশা করছি আমরা এই ধারাটা ধরে রেখে সিরিজ জিততে পারব।’
তিন ফরম্যাটে দারুণ একটি বছর কাটিয়েছে বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বছরের শেষ ম্যাচ। ‘ফাইনালে’ রূপ নেওয়া এই ম্যাচটি জিতলেই সিরিজ জেতার পাশাপাশি নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ- প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজের তিন ফরম্যাটের শিরোপা জয়ের উৎসব!
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
