বাংলাদেশে অফিস করতে রাজি হয়েছে ফেসবুক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯
রাজস্ব পরিশোধের পাশাপাশি শিগগিরই বাংলাদেশে অফিস চালু করতে রাজি হয়েছে ফেসবুক। এ তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
এরই মধ্যে নতুন ভ্যাট আইন কার্যকরের পর ফেসবুক, গুগল, ইউটিউবের কাছ থেকে রাজস্ব আদায়ে মাঠে নেমেছে সরকার। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দিতে বিটিআরসিকে চিঠি দিয়েছে এনবিআর। বেসিসের হিসাব বলছে, এটা করতে পারলে ডিজিটাল মাধ্যমের বিজ্ঞাপন বাবদ প্রায় ৩শ' কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব।
স্বল্প খরচে, বড় পরিসরে বিজ্ঞাপন দিতে সার্চ ইঞ্জিন গুগল, ফেসবুক, ই্উটিউব'সহ ডিজিটাল মাধ্যমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বহুজাতিক প্রতিষ্ঠান, টেলিকম অপারেটর, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি এখন ঝুঁকছে ডিজিটাল বিজ্ঞাপনের দিকে।
বেসিসের তথ্য মতে, ডিজিটাল মার্কেটিং কোম্পানি বাংলাদেশ থেকে বিজ্ঞাপন বাবদ প্রতিবছর প্রায় ২ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এসব অর্থের বেশিরভাগই পরিশোধ হয় নন ব্যাংকিং চ্যানেলে। এতে রাজস্ব বঞ্চিত হয় সরকার। অথচ দেশীয় গণমাধ্যমগুলোকে বিজ্ঞাপন সম্প্রচারের আয়ের বিপরীতে ভ্যাট দিতে হয়। এ অবস্থায় নতুন ভ্যাট আইন অনুযায়ী ফেসবুক, গুগল, ইউটিউবকে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে নিজস্ব অফিস চালু অথবা মুসক এজেন্ট নিয়োগ দিতে হবে।
এনবিআরের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ জাকির হোসেন বলেন, এজেন্ট নিয়োগ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই শাস্তি হতে পারে তাদের পেনাল্টি দেয়া অথবা বাংলাদেশে ব্যবসা বন্ধ করে দেয়া।
আইন মেনে ভ্যাট পরিশোধে কোন আপত্তি নেই বলে জানালো বড় বড় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। রবির হেড অফ রেগুলেটরি সাহদ আলম বলেন, শুধুমাত্র ফেইসবুক বা গুগলের ক্ষেত্রে না বড় বড় কোম্পানিগুলো যারা বাংলাদেশে ব্যবসা আছে কিন্তু অফিস নেই তাদের সঙ্গে লেনদেন সহজ হবে।
রাজস্ব আদায়ের নতুন এখাতে ভ্যাট ফাঁকিরোধে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে কঠোর হওয়ার পরামর্শ প্রযুক্তিবিদদের। জাকারিয়া স্বপন বলেন, সরকার যদি সত্যি চায় ওই প্রতিষ্ঠানগুলো মেনে না নেয়ার কারণ নেই।
আশার কথা হলো, এরই মধ্যে সরকারের পদক্ষেপে ইতিবাচক সাড়া দিয়েছে ফেসবুক, গুগল ও ইউটিউব।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, তার সঙ্গে ফেইসবুকের সিইও'র কথা হয়েছে তিনি বলেছেন বাংলাদেশের আইন মানতে তারা চায়। সেক্ষেত্রে ভ্যাট আরোপ হলে ভ্যাট দিতে হবে।
পর্যায়ক্রমে অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলোকে বাংলাদেশে ব্যবসা অব্যাহত রাখতে কার্যালয় স্থাপনে জোর দেয়া হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
