বাংলাদেশ সোসাইটির একাউন্ট আবু জানলো কিভাবে?
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২ মার্চ ২০২৪
চেক জালিয়াতির ঘটনায় কমিউনিটিতে নানা প্রশ্ন
বাংলাদেশ সোসাইটির চেক জালিয়াতির ঘটনা নিয়ে বাংলাদেশি কমিউনিটি এখন সরব। উধাও হয়ে যাওয়া জালিয়াত লোকটির হদিস পেয়েছে পুলিশ। তার ছবিও প্রকাশ করেছে, তাকে ধরিয়ে দেওয়ার জন্য তার ছবি দিয়ে পোস্টার করেছে। ধরিয়ে দিতে পারলে ৫ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করেছে।
পুলিশের এই সাফল্য কমিউনিটিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পাঁচ মাস আগের এই ঘটনা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর কে একজন অজানা-অপরিচিত ব্যক্তি বাংলাদেশ সোসাইটির চেক জাল করে এস্টোরিয়ায় টিডি ব্যাংকের একটি শাখা থেকে ডলার তুলে নেয়ার চেষ্টা করে। অল্প-স্বল্প অর্থ নয়, একেবারে ১ লক্ষ ৬৫ হাজার ডলার। ব্যাংক কর্মকর্তাদের প্রত্যুৎপন্নমতিত্বতায় তার সে প্রয়াস ব্যর্থ হয়। পত্রপত্রিকায় এ সংক্রান্ত খবরে বলা হয়েছিল ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর সোসাইটি নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপের কারণে সংগঠনের এই বিপুল পরিমাণ অর্থ রক্ষা পায়।
জালিয়াত লোকটা এই অর্থ ব্যাংক থেকে তুলতে পারেনি। কিন্তু লোকটা উধাও হয়ে গেল কেমন করে? এত বড় একজন জালিয়াতকে তখনই আটকানো গেল না কেন? জানা গেল না কেন তার নামধাম-পরিচয়। দারুণ প্রশংসনীয় কাজ করেছে পুলিশ। পাঁচটি মাস ধরে এই ঘটনার পেছনে নিষ্ঠার সাথে লেগে থেকে অবশেষে খুঁজে বের করেছে জালিয়াত লোকটার পরিচয়। সিসিটিভি ক্যামেরা ঘেঁটে বের করেছে তার ছবি। লোকটার নাম মামুন আবু।
প্রশ্ন উঠেছে কে এই মামুন আবু? তার সাথে বাংলাদেশে সোসাইটির সম্পর্ক কি? সে কি করে সোসাইটির চেক জাল করল? এ সুযোগ সে পেল কেমন করে? সে কি কোন না কোনভাবে সোসাইটির সাথে সম্পৃক্ত? চেক জাল করতে তো প্রয়োজন হয় মূল চেকের পাতা। কেমন করে তার হস্তগত হলো সোসাইটির চেক কিংবা চেকের কোন পাতা, যা সে ব্যবহার করেছে জালিয়াতির কাজে?
আরো বিস্ময়ের কথা, মামুন আবু নামের এই লোকটা চেকে ডলারের অংকটি লিখেছে ১ লক্ষ ৬৫ হাজার। বিপুল পরিমাণের ডলার। প্রশ্ন উঠেছে, এই পরিমাণ ডলার সোসাইটির একাউন্টে জমা রয়েছে এ খবর সে জানল কেমন করে? কোন ভরসায় সে চেকে এত বড় অংকের ডলার লেখার সাহস পেল? সন্দেহের কোন অবকাশ থাকে না যে, ব্যাংক একাউন্টে বাংলাদেশ সোসাইটির কত ডলার জমা আছে এটা জেনেশুনেই মামুন আবু নিশ্চিতভাবেই চেকে ১ লক্ষ ৬৫ হাজার ডলারের অংকটি লিখেছিল। অর্থাৎ ধারণা করা যায়, সোসাইটির একাউন্টে লেনদেন, জমা-খরচ সম্পর্কে মামুন আবু সম্যক ওয়াকেবহাল।
কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন বিষয়টি নিয়ে পুলিশ যখন তদন্তে নেমেছে তখন এই সব প্রশ্নেরও জবাব হওয়া বাঞ্ছনীয়।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
