বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত: ২২ মে ২০১৯
পররাষ্ট্র সচিব পর্যায়ে বাংলাদেশ-তুরস্ক তৃতীয় পরামর্শ সভা সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ও ইস্তান্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সিদাত ওনাল তার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করেন। এ সম্পর্ককে আরও নিবিড় ও কার্যকর করার লক্ষ্যে উচ্চতর পর্যায়ে সফর বিনিময় বৃদ্ধিসহ সার্বিক দ্বিপাক্ষিক সহযোগিতাকে ব্যাপকতর করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষত দ্বিপাক্ষিক কূটনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য,শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে সম্পর্কোন্নয়নে অগ্রাধিকার প্রদানে বিশেষ গুরুত্বারোপ করেন।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর যথাযথ বাস্তবায়ন ও প্রক্রিয়াধীন চুক্তি দ্রুত স্বাক্ষরের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। বঙ্গবন্ধু ব্যুলভার্ড নামে আঙ্কারার একটি গুরুত্বপূর্ণ সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি শিগগিরই স্থাপনের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। তুর্কি কর্তৃপক্ষও তাদের জাতির পিতা মোস্তফা কামাল আতার্তুকের একটি আবক্ষ মূর্তি ঢাকায় আতাতুর্ক অ্যাভিনিউতে স্থাপন করবে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রকে আরও সম্প্রসারিত ও ব্যাপকতর করার লক্ষ্যে বিশদ আলোচনা হয়। এতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, তুরস্কে বাংলাদেশি তৈরি পোশাক (আরএমজি) আমদানি সহজীকরণ ইত্যাদি আলোচনায় প্রাধান্য পায়। মন্ত্রীপর্যায়ের পঞ্চম বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী সভা এ বছর নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য তুরস্কের সহযোগিতার বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। রোহিঙ্গাদের সাহায্যার্থে সকল ধরনের সহযোগিতার জন্য পররাষ্ট্র সচিব বাংলাদেশের পক্ষে তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। বাস্তচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনে দু’দেশ জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক ফোরামে একযোগে কাজ করবে মর্মে অঙ্গীকার ব্যক্ত করে।
বাংলাদেশ-তুরস্কের মধ্যে পররাষ্ট্র দফতরের সচিব পর্যায়ের পরবর্তী বৈঠক ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
