বাংলাদেশ-আফগান টেস্টে স্পিনে স্পিনে যুদ্ধ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯
২০০০ সালে টেস্ট অভিষেকের পর হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ এই আঙিনায় এখন ১৯ বছরের টগবগে তরুণ। অন্যদিকে আফগানিস্তান মাত্র সদ্যভূমিষ্ঠ টেস্ট নবজাতক। মাত্র দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির। বাংলাদেশ খেলে ফেলেছে ১১৪টি।
এই পর্যায়ে এসে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট প্রতিদ্বন্দ্বিতা শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে যাবে রঙিন বল আর সাদা পোশাকের লড়াই।
একটি মোটামুটি অভিজ্ঞ দলের সঙ্গে পুরোপুরি নবীন একটি দলের এই লড়াই নিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে তুমুল আগ্রহ। রশিদ খানের দলের সঙ্গে কেমন করবে বাংলাদেশ? চট্টগ্রামের লাকি ভেন্যুতে না আবার পা হড়কে যায় টাইগারদের! অজানা শঙ্কায় মন দুরু-দুরুও করতে শুরু করেছে টাইগার ভক্তদের।
তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বেশ আত্মবিশ্বাসী এবং মাথা উঁচু করেই আফগান চ্যালেঞ্জের মোকাবিলা করবেন বলে জানিয়ে দিয়েছেন। বিশ্বকাপ এবং এর পরবর্তী সময়টাতে যে খারাপ অবস্থায় দিন পার করছে বাংলাদেশ, তা থেকে বের হয়ে আসারও জোরালো আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানিয়েছেন, আফগানদের বিপক্ষে এই টেস্টে জয়টা হতে পারে বাংলাদেশের ক্রিকেটের স্বাভাবিক পথ চলার শুরু।
সাকিব আল হাসান বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দল ছাড়া, যারা একটা টুর্নামেন্টের ফাইনাল খেলেছে, বাকিরা আমরা খুব বাজে একটা সময় কাটাচ্ছি। না জাতীয় দল, না ‘এ’ দল- কেউ ভালো খেলতে পারছে না গত কয়েক মাস ধরে। যদি আমরা এই ম্যাচটা জিততে পারি, তাহলে সেটা হবে আমাদের স্বাভাবিক পথ চলার শুরু।’
চট্টগ্রামে যতই আফগানদের সঙ্গে লড়াইয়ের আভাস থাকুক না কেন, আবহাওয়া পূর্বাভাস কিন্তু বেশ চোখ রাঙাচ্ছে। পুরো ম্যাচজুড়েই দারুণ একটি খেলা তৈরি করতে পারে বৃষ্টি। সুতরাং, আবহাওয়ার এই পরিস্থিতি মাথায় নিয়েই বৃহস্পতিবার সকালে টেস্ট খেলার জন্য প্রস্তুতি শুরু করবে দুই দলের ক্রিকেটাররা।
তবে ম্যাচ ঠিকমতো শুরু হোক কিংবা বৃষ্টিবিঘ্নিত থাকুক, চট্টগ্রামের উইকেটটা হতে পারে সত্যিই ব্যাটসম্যানদের জন্য রহস্যজনক। রান তোলা হতে পারে দু’দলের ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন। কারণ, পুরো ট্র্যাকটাই হতে যাচ্ছে স্পিননির্ভর। দুই দলেই রয়েছেন দুই বিশ্বসেরা স্পিনার। সাকিব আল হাসান এবং রশিদ খান। কাকতালীয়ভাবে দুজনই আবার দুই দলের অধিনায়ক।
সাকিব আল হাসান আবার সর্বশেষ বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে। ব্যাট এবং বল হাতে তিনিই ছিলেন নিঃসন্দেহে বিশ্বকাপের সেরা পারফরমার। এখন তার হাতেই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ।
আফগান দলের জন্য রশিদ খানও সাকিব আল হাসানের মতো। তবে তিনি আফগান দলে অনেকটাই ওয়ানম্যান আর্মি। দলের মূল ব্যক্তি। বল হাতে আফগানদের সবসময় জয়ের নায়ক তিনি। এমনকি লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাটিংও করে থাকেন। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত তিনি। সাদা বলেই অবশ্য তার এত কৃতিত্ব। রঙিন বলে তো মাত্র দেশেরই যাত্রা শুরু হলো। সামনে কী অপেক্ষা করছে সেটা সময়ই ভালো জানে।
বিশ্বকাপের পর রশিদ খানের ওপর সবচেয়ে বড় দায়িত্ব বর্তেছে। তিনি দলের অধিনায়ক। যে কারণে দলের পুরো দায়-দায়িত্বও এখন তার কাঁধে। অনেক বেশি দায়িত্ব নিয়েই খেলতে হবে তাকে। সে হিসেবে রশিদ খানের চোখ থাকবে তার ব্যাটসম্যানদের দিকে। রহমদ শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগানদের ওপর তাকে নির্ভর করতে হবে অনেক বেশি।
আফগান ব্যাটসম্যানদের জন্য চার স্পিনার নিয়ে তৈরি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। যারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে ৪০ উইকেটের সবগুলোই নিয়েছিলেন। আফগানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের ব্যাটসম্যানদের বিগ হিট করার মানসিকতা। যেটা টেস্ট ক্রিকেটের দীর্ঘ সময়ে ধৈর্য ধরা খুব কঠিন।
আফগান স্কোয়াডে রশিদ খানের সঙ্গে মোহাম্মদ নবি হবেন মূল বোলার। সঙ্গে তারা দলে নিতে পারে রিস্ট স্পিনার জহির খান এবং লেগ স্পিনার কায়েস আহমেদকে। বাংলাদেশের মতোই চার স্পিনার নিয়ে মূল বোলিং আক্রমণ সাজানোর পরিকল্পনা আফগানদের।
তামিম ইকবালের অনুপস্থিতিতে বাংলাদেশের টপ অর্ডার কেমন করে- সেটাই দেখার বিষয়। সে কারণে মিডল অর্ডারে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এছাড়া মুমিনুল হক এবং লিটন দাসেরও দারুণ ভূমিকা রাখা প্রয়োজন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
