বসন্ত, ভালোবাসা আর ভাষা দিবস উপলক্ষে ব্যস্ত কলাগাছিয়ার ফুল চাষিরা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯
বাড়ির উঠান, মাঠঘাট কিংবা সড়কের দুই পাশ। চারদিকে ফুল আর ফুল। গাঁদা, ডালিয়া, গ্লাডিওলাস, চেরি, ক্যালেনডোলা, স্টার, জিপসি-আরও কত নাম। খেতে খেতে ব্যস্ত চাষি-শ্রমিকেরা। এক দল ফুল তুলছে, আরেক দল মালা গাঁথছেন। কথা বলার ফুরসত নেই কারও।
কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী, সাবদী ও মাধবপাশা এলাকায় গিয়ে এই চিত্র চোখে পড়ে। ‘বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা’-এই তিনটি দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কলাগাছিয়ার ফুলচাষিরা। সময়মতো যাতে ফুল তুলতে এবং পাঠানোর ব্যবস্থা করতে পারেন তা নিয়ে এখন তারা ব্যস্ত।
স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানান, সামনে ভ্যালেন্টাইন ডেতে ফুল বিক্রি বেশি হবে। বাজারে জারবেরা, গোলাপ, রজনীগন্ধা ফুলের চাহিদা বেশি। কৃষকরা ও দাম ভালো পাবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বন্দর উপজেলা কার্যালয়ের সূত্রে জানা গেছে, এবার উপজেলায় প্রায় ১২০ হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। ২০১১ সালে ৩৫ হেক্টর জমিতে ফুলের চাষ হয়। এরপর থেকে ফুলের চাষ বেড়ে চলেছে। সর্বশেষ ২০১৮ সালে ১১৫ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছিলো।
সবচেয়ে বেশি ফসল ছেড়ে ফুলের চাষে ঝুঁকেছেন কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা, সাবদী, দিঘলদী, নৃশং, মোহনপুর, কলাবাগ, জিওধরা, আদমপুর, নয়ানগর ও মুকফুলদী এলাকায়। একইভাবে বন্দর ইউনিয়নের চৌধুরীবাড়ী, মীরকুন্ডি, বাগবাড়ী, কুশিয়ারা ও তিনগাঁও; মুসাপুরের কুলচরিত্র, মিনারবাড়ী ও চর ইসলামপুর; ধামগড় ইউনিয়নের নয়ামাটি ও মনারবাড়ী; উপজেলা শহরের শান্তিনগর, মদনগঞ্জ, মাহমুদনগরেও ফুল চাষ হচ্ছে।
উপজেলা কৃষি দপ্তর ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফসলের চেয়ে ফুলে আয় বেশি হওয়ায় ধীরে ধীরে লোকজন ফুল চাষে ঝুঁকছেন। তবে ফুল চাষে পরিশ্রম খুব বেশি বলেও জানিয়েছে চাষিরা। দিনরাত পরিশ্রম করতে হয়। বিশেষ করে প্রতিদিন বাজারে ফুল নিতে হয় বলে ফুরসত থাকে না। আবার প্রতিদিন বিক্রি থাকে বলে নগদ টাকার প্রবাহই কৃষকদের পরিশ্রমে উৎসাহ জোগায়।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিঘলদী গ্রামের সুবোধ চন্দ্র হালদার প্রায় ৩৩ বছর আগে বাড়ির পাশের উঁচু জমিতে ফুল চাষ শুরু করেন। প্রতিদিন অল্পস্বল্প ফুল এনে বিক্রি করতেন নারায়ণগঞ্জ ক্লাবের ফটকে। তিনিই এলাকার বেশ কয়েকজনকে ফুল চাষে উদ্বুদ্ধ করেন।ফুল চাষের মাধ্যমে খেয়ে-পরে ভালো থাকায় অন্যরাও এগিয়ে আসেন এ ব্যবসায়।
স্থানিয় এক চাষি বলেন, আগে গম, ধান, সরিষা, আখ চাষ করতেন। ধান চাষ করে অনেক সময় খরচই উঠত না। প্রায় ২৫ বছর ধরে ফুল চাষ করছেন তিনি। এখন প্রতিদিন ট্রাকভর্তি ফুল নিয়ে শাহবাগে গিয়ে বিক্রি করেন। ৫০ বিঘা জমিতে সারা বছরই নানা রকম ফুলের চাষ করেন। নিজের দুই বিঘা জমি ছিল। লাভের টাকায় ৪০ শতাংশ জমি কিনেছেন। বাড়িতে ছনের ঘর ছিল। এখন চৌচালা ঘর করেছেন। ফুলের বীজ রাখার জন্য করেছেন আলাদা ঘর।
বন্দর উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন অন্য ফসলের তুলনায় অন্তত বেশি লাভ হওয়ায় উপজেলার অনেক কৃষক ফুল চাষে আগ্রহী হচ্ছেন। আমাদের কাছে ১৪০ জন ফুল চাষির তালিকা রয়েছে। লাভ জনক হওয়ায় আমরাও তাদের চাষাবাদের পাশাপাশি মাকের্টিং সর্ম্পকেও টেনিং করাচ্ছি।
সম্প্রতি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বলেন, তাঁর ইউনিয়নে প্রায় আড়াই শ ফুলচাষি আছেন। বাগানে শ্রমিকের কাজ করা, মালা গাঁথা, ফুল পরিবহনসহ বিভিন্নভাবে ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ এখন ফুল চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। তাঁর ইউনিয়নের প্রায় ৯৫ ভাগ বাড়িতে কোনো না কোনো ফুলগাছ আছে বলে জানান তিনি।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
