বর্তমানে দেশের এক নম্বর খেলা আরচারি : রোমান সানা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আরচারি (স্টেজ-৩) তে সোনাজয়ী রোমান সানা বলেছেন, বর্তমানে দেশের এক নম্বর খেলা আরচারি। আজ (সোমবার) দুপুরে ফিলিপাইন থেকে দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে রোমান সানা বলেছেন,‘জনপ্রিয়তার দিক দিয়ে ক্রিকেট সবার ওপরে। কিন্তু গেমস সিস্টেম আর পদকের তালিকা বিবেচনা করলে আমি মনে করি বাংলাদেশে আরচারি এক নম্বর গেম। আরচারি নতুন গেম। বছর পনের ধরে বাংলাদেশে খেলা হচ্ছে। আস্তে আস্তে আরো জনপ্রিয় হবে।’
আগামী টোকিও অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করা আরচার রোমান সানা বলেন, ‘অলিম্পিকের আগে এশিয়া কাপের এই সাফল্য আমার জন্য অনুপ্রেরণা। কারণ আমি কঠোর পরিশ্রম করছি। ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছি এবং ফলাফলও আসছে। আমি আশা করি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অলিম্পিকে পদক জেতা সম্ভব। কিন্তু অলিম্পিকে পদক জিততে হলে আমাকে সেভাবে তৈরি করতে হবে। কারণ, এশিয়া পর্যায়ের খেলা আর অলিম্পিক গেমসের বিস্তর পার্থক্য। এখনো ৯ মাস সময় আছে আমার হাতে। আমার জন্য দোয়া করবেন যাতে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারি।’
ধারাবাহিক সাফল্যের জন্য তিনি বাংলাদেশ আরচারি ফেডারেশন, তার প্রতিষ্ঠান বাংলাদেশ আনসার, পৃষ্ঠপোষক সিটি গ্রুপ, মধুমতি ব্যাংকের অবদানের কথাও উল্লেখ করেছেন রোমান সানা।
অলিম্পিক গেমস প্রসঙ্গে খুলনার এ যুবক বলেন, ‘আমি যখন কোনো টুর্নামেন্টে খেলতে যাই, তখন আপনাদের বলি- পদক জেতা কঠিন। কারণ, আমরা জানি না সামনে কি হবে। তবে সব সময়ই আমি লক্ষ্য স্থির করি, সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে খেলার প্রত্যাশা পূরণ হলে পরের কাজগুলো সহজ হয় আমার জন্য। সুতরাং আমার প্রত্যাশা সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পারবো।’
এশিয়া কাপের এই সাফল্যের পর দেশের মানুষ আপনার সম্পর্কে জানতে চান। আপনার সাফল্যে সবাই গর্বিত। সোনাজয়ী হিসেবে এই মানুষগুলোর প্রতি আপনার বার্তা কি? ‘আমি বলেছি যে, এখন দেশের এক নম্বর খেলা আরচারি। খেলাটি যদি আরো বেশি প্রচার পায়, তাহলে আরো জনপ্রিয় হবে। অধিক মানুষ যদি এ খেলা নিয়ে আগ্রহ দেখায় এবং প্রতিযোগিতার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আগামীতে আরো ভালো রেজাল্ট হবে। এশিয়া কাপে পাওয়া সোনার পদকটি আমি দেশের মানুষকে উৎসর্গ করলাম’-বলেছেন রোমান সানা।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
