বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে উদযাপিত হলো বর্ষবরণ উৎসব
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৩
নববর্ষে এনআরবি’র দু’দিনব্যাপী অনুষ্ঠান
আজকাল রিপোর্ট
নানান অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে নিউইয়র্কে বিভিন্ন সংগঠন ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নিল। বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনটি ছিল এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের। তাদের বর্ণাঢ্য ও ব্যাপকভিত্তিক বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী। প্রথম দিন টাইমস স্কয়ারে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ বর্ষবরণের প্রথম দিন স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসান।
১ বৈশাখ টাইমস স্কয়ারের এই অনুষ্ঠানে শতকণ্ঠে বরণ করা হয় ১৪৩০ বঙ্গাব্দকে। ভোর ৬টা ২০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে শতাধিক শিল্পীর অংশগ্রহণে আবহমান বাংলার সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বাংলা বছরকে। অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা।
দ্বিতীয় দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। দুইদিনের এই নববর্ষ উদযাপনে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির সমাবেশ ঘটে। এদিনের অনুষ্ঠান চলে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ভারতের কমলিনি মুখোপাধ্যায়সহ শতাধিক শিল্পী অংশ নেন। এনআরবি’র দুইদিনব্যাপী নান্দনিক এই উৎসরের সঙ্গীত পরিচালনা করেন মহিতোষ তালুকদার তাপস।
মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করে মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশিদের তৎপরতার ভূয়সী প্রশংসা করে বলেন, অজস্র মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত। আমেরিকার অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সেক্টরে যে ভূমিকা রাখছে তা অতুলনীয়। এ সময় উৎসব স্মারক হিসেবে এরিক অ্যাডামসকে উত্তরীয় ও উৎসব পাঞ্জাবি উপহার দেন আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহা ও তোফাজ্জল লিটন। প্রধান সম্পাদক নুরুল বাতেন বাংলা নববর্ষ ১৪৩০ স্মারকগ্রন্থ মেয়রের হাতে তুলে দেন।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন্নবী, সংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস এবং বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্রের সভাপতি নুরুল আমিন বাবু।
অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল, ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সৌন্দর্যের কথা তুলে এরিক এডামসকে জানান, বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। সার্বিকভাবে নিউইয়র্কে বাংলাদেশিদের পাশে থেকে সহযোগিতা থাকার জন্য অ্যাডামসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ডেপুটি কমিশনার দিলীপ চৌহান বলেন, বাংলাদেশিরা অতিথি পরায়ণ ও সংস্কৃতিবান।
বাংলা বর্ষবরণের এই উৎসবের আহ্বায়ক লায়লা হাসান বলেন, অন্তত দশ হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এ আয়োজন সাম্প্রদায়িক ও মৌলবাদী জনগোষ্ঠী বন্ধ করে দিতে চেয়েছিল। বিশ্বের প্রতিটি প্রান্তে যেখানে বাংলাদেশিরা থাকবে সেখানেই এই উৎসব হবে।
বিশ্বজিত সাহা বলেন, বাংলার বারোয়ারী মেলার নানান উপাদানসহ নানা ধরনের স্টল, শিশুদের যেমন খুশি চিত্রাঙ্কন, গরম গরম ইলিশ ভেজে পান্তাভাতের সঙ্গে পরিবেশন, সারাদিন বাংলা নাচ, গান, কবিতা, নাটক, বিদেশিদের কণ্ঠে বাংলা গান, মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ পুরো প্রাঙ্গণটি এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল।
দুইদিনের উৎসবে নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশীরা।
বাংলা বর্ষবরণ ১৪৩০ উ্ৎসবে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কানাডা ও অন্যান্য দেশ থেকে অংশ নেন শিল্পী ও বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশীরা।
এ ছাড়াও ঈদের পর আনন্দধ্বনি, উদীচী, শোটাইম মিউজিক,প্রকৃতিসহ বিভিন্ন সংগঠন বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
