বঙ্গোপসাগরে ঘাঁটি ও ড. ইউনূস সম্পর্কে যা জানাল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৪
বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশবিশেষ নিয়ে নতুন একটি খ্রিষ্টান দেশ প্রতিষ্ঠার চক্রান্তের বিষয়ে সম্প্রতি যে অভিযোগ সামনে এসেছে তা নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এ সম্পর্কে দেওয়া তথ্য সঠিক নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ কথা বলা হয়েছে।
এছাড়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়েও কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি ড. ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে ‘শ্বেতাঙ্গ ব্যক্তির’ প্রস্তাব এবং বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগের বিষয়ে জানতে চান।
প্রশ্ন করতে গিয়ে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদেশি রাষ্ট্রের পক্ষ থেকে নিবেদন করা হয়েছে বাংলাদেশে বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করতে দিলে কোনো চাপ ছাড়াই তিনি ক্ষমতায় থাকতে পারবেন। বাংলাদেশকে পূর্ব তিমুরে পরিণত করার চেষ্টা চলছে এবং বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করে বঙ্গোপসাগরের মাঝে একটি বিমান ঘাঁটি তৈরি করার ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা কি যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলছেন, যখন তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন এবং আইনের শাসন ও দুর্নীতি রোধ করতে চাইছে?
জবাবে মিলার বলেন, আমি নিশ্চিত নই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে বলা, যদি এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র থাকে তবে আমি বলবো বক্তব্যগুলো সঠিক নয়।
আরেক প্রশ্নে বলা হয়, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত রোববার আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন, জীবনের সবচেয়ে খারাপ সময় তিনি পার করছেন। একইভাবে গণতন্ত্রের অনুপস্থিতি, আইনের শাসন এবং ব্যাপক দুর্নীতির কারণে লাখ লাখ বাংলাদেশি সাম্প্রতিক সময়ে জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছে। বাংলাদেশি জনগণ সম্প্রতি দেখেছে সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। আপনি কি মনে করেন গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নিয়ম রক্ষার নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এইসব নিষেধাজ্ঞা কাজ করবে, নাকি আপনি আগে যেমন বলেছিলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র কি গণতন্ত্রপ্রিয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশ ও দুর্নীতি রোধ করার জন্য আরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি পর্যবেক্ষণে রেখেছি। এ মামলাগুলোর মাধ্যমে ড. ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে। শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে। ড. ইউনূসের মামলার যাতে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত হয় তারজন্য আমরা বাংলাদেশ সরকারকে আবেদন জানাবো। যেহেতু ড. ইউনূসের আপিল করার সুযোগ রয়েছে, এতে করে কোনো ধরনের হস্তক্ষেপ কাম্য নয়।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
