বঙ্গবন্ধুতে ‘বাংলাদেশ’!
প্রকাশিত: ১২ জুন ২০১৯
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ফিরতি লেগে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী লাওস। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শুরু হয় ম্যাচটি। স্টেডিয়ামে আরো এক পক্ষ দেখা যায়। যারা দর্শক। চিৎকার হচ্ছে একটি নাম বাংলাদেশ। স্টেডিয়ামে লাল-সবুজের জার্সিতে টই-টম্বুর দর্শকে। বাংলাদেশকে নির্বাসনে যেতে দেয়নি খেলোয়াড়রা। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়ে লাল-সবুজরা। দ্বিতীয় বারের মত সুযোগ পায় বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে।

স্টেডিয়ামকে সাজানো হয়েছে নতুন সাজে। ছেটে ফেলা হয়েছে মাঠের অতিরিক্ত ঘাস । দর্শকরা সমর্থন দেবে দেশকে। জয়ের জন্য ফুটবলারদের সঙ্গে যুদ্ধে নামবে সমর্থকরা- এমনটাই খেলার আগের দিন প্রত্যাশা করেছিলেন লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়ার।

তিনি বলেছিলেন, আমরা লাওসকে হারিয়ে দেশের মাটিতে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে যাচ্ছি। আশা করছি দর্শকরা আমাদের সমর্থন দেবে মাঠে এসে। তারা আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। মাঠে দর্শক থাকা মানে চাপের থেকেও আরো ভালো করার অনুপ্রেরণা।

বাংলাদেশের দর্শকরা লাল-সবুজের অধিনায়ককে হতাশ করেননি। তার ডাকে সাড়া দিতে। বাংলাদেশকে সমর্থন দিতে স্টেডিয়ামে হাজির হয়েছে হাজার হাজার দর্শক। নানান রঙে সেজে, কেউ বা হাতে পতাকা নিয়ে। কেউ বা লাল-সবুজের জার্সিতে উপস্থিত হয়েছে গ্যালারীতে। বঙ্গবন্ধু স্টেডিয়ানে কিছু সময় পরপর একটা চিৎকার শোনা যাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। প্রেস বক্সে ও দেখা যায় আমেজ।অনেক সাংবাদিকরা ও পেশাগত কাজের বাইরেও দেশকে সমর্থন দিতে লাল-সবুজের জার্সি পরে স্টেডিয়ামে এসেছেন। দর্শকদের সমর্থন ও ভালোবাসা দেখে মনে হচ্ছে তারা লাল-সবুজের জয় নিয়েই মাঠ ছাড়তে চায়।

দর্শকের উপস্থিত নিশ্চিত ও ফুটবল খেলা দেখতে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ ফুটবল সাপোর্টারস ফোরাম। আজকের ম্যাচে এত দর্শক উপস্থিতির ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার ফোরাম।

এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন যুবায়ের বলেন, আমাদের নামই আমাদের কাজ। বাংলাদেশের ফুটবলকে সমর্থন দিতেই আমাদের যত চেষ্টা। আমাদের মাধ্যেমে ঢাকার ও ঢাকার বাইরে থেকে প্রায় এক হাজারের বেশি দর্শক খেলা দেখতে এসেছে। ফোরামের পক্ষ থেকে তাদের সবাইকে সৌজন্য টিকিট দেয়া হয়েছে। স্টেডিয়ামে ঢোকার আগে আমরা র্যালি-মিছিল করেছি। লাল-সবুজের পতাকা নিয়ে। অনেকে জার্সি পরে ঢোল-তবলা নিয়ে মাঠে উপস্থিত হয়েছে। আমাদের মুখে একটাই শব্দ বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশ জিতুক। যদি ও ড্র্ব করে তাও বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে সুযোগ পাবে। তারপরও আমরা জয় চাই। বাংলাদেশ ভালো কিছু করুক এই আমাদের প্রত্যাশা।

লাওসের ঘরের মাঠে প্রথম লেগে লাওসকে ১-০ গোলে হারায় লাল সবুজের বাংলাদেশ। দ্বিতীয় লেগে গোলশূনয় ড্রতে মাঠ ছাড়ল জামাল ভুঁইয়ার দল।

এবার এ ম্যাচে ড্র করেই বাংলাদেশ নিশ্চিত করল ২০২২ সালের কাতার বিশ্বকাপের মূল বাছাইপর্ব খেলার। বিশ্বকাপের অন্তত আটটি ম্যাচ খেলার সুযোগ পেল বাংলাদেশ। তবে হারলে আরও তিন-চার বছর আন্তর্জাতিক টুর্নামেন্টের বাইরে থাকতে হতো লাল-সবুজদের। আবারও নির্বাসনে যাওয়ার ভয়তো ছিলই!
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
