‘বঙ্গ কন্যার হাতেই অনেক ভালো আছে দেশ’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
‘বাবা তোমরা তো সেই ভয়াল দিনটি দেখনি? আহা কত কষ্টের দিন ছিল, না খেয়ে জীবন হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে চলেছি। বুদ্ধিজীবীরা না থাকলে হয়তো এটা আজ দেখতে পেতে না তোমরা। অনেক কষ্টের, জীবনের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর এই সোনার দেশ। শক্ত হাতে ধরে রাখার দায়িত্ব এখন তোমাদের হাতে। বঙ্গ কন্যার হাতেই দেশ অনেক ভালো আছে, সামনেও থাকবে।’ এভাবেই ডেইলি বাংলাদেশকে বলছিলেন মিরপুর ১ নম্বরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।
শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দেশের সর্বস্তরের জনগণসহ রাজনৈতিক নেতারা।
ভোর থেকে মিরপুরে ওই এলাকাতে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষদের উপচে পড়া ভিড়। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে হাজার হাজার মানুষ।
এদিকে, সাপ্তাহিক ছুটির দিন থাকায় সরকারি চাকরিজীবীসহ সর্বসাধারণের উপস্থিতি চোখে পড়ার মতো। তাদের হাতে হাতে নিয়ে আসা ফুলের সুবাসে মুখরিত হয়ে উঠেছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা। এমন পরিবেশে বুদ্ধিজীবীদের আত্মায় যেন শান্তির বাতাস বইছে।
ডেইলি বাংলাদেশের প্রতিবেদককে হাতে ফুল নিয়ে আসা কয়েকজন শিশু জানায়, আমরা বাবাকে গতকাল বলেছি, স্কুলে বলেছে আজ ফুল নিয়ে শহীদ মিনারে যেতে হবে, তাই বাবা এনেছে। আমরা ফুল দিতে এসেছি। তারা এখনো বুঝতে শেখেনি, কেন এ দিবস ? কিন্তু ফুল হাতে আসতে ভুল করেনি কোমলমতি এসব শিশুরা।
শুধু মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের মানুষই এখানে দেখা যায়নি। দেখা মিলেছে পোশাক কর্মীদেরও। সাবিনা, মর্জিনা, লিপি নামের তিন পোশাক কর্মী ডেইলি বাংলাদেশকে বলেন, আমগো ভাই বেশি লেখাপড়া নাইগ্যা। তো কী হয়ছে? আমরাও তো মানুষ! হয়তো মানুষের নজরে ছোট চাকরি করি! কিন্তু আজ ছুটি পাইছি তাই ফুল লইয়া শ্রদ্ধা জানাতে আইছি।
আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নেতৃত্বে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণফোরাম, ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, খেলা ঘর, জাসদ, বাসদ, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন, শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ আওয়ামী লীগ, সাদেক খানের নেতৃত্বে মোহাম্মদপুর আওয়ামী লীগসহ আরো বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করে তারা বলছেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে চাই। বুদ্ধিজীবীদের হত্যার নেতৃত্বে বা চক্রান্তে যারা ছিলেন তাদেরও বিচার দাবি করেন তারা।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
