ফ্রেন্ডস সোসাইটির বাংলা উৎসব
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৫ জুন ২০২৪
দিনভর মেতে ছিল জ্যামাইকা
নানা বৈচিত্র্যে, শত শত দর্শক-শ্রোতার উপস্থিতিতে আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ‘বাঙালীয়ানায় বাংলার উৎসব’ শীর্ষক বৈশাখী পথমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেওয়াজ গ্রুপের কর্ণধার ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ। গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।
গত ৯ জুন রোববার জ্যামাইকায় আয়োজিত এই মেলা চলে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দিনব্যাপী মেলার কর্মসূচিতে ছিল দুপুরে পান্তা-ইলিশ আর ডাল-ভর্তা-ভাত দিয়ে অতিথি আপ্যায়ন, বিকেলে শোভাযাত্রা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন। সূচনা পর্বে ছিল শোভাযাত্রা। শোভাযাত্রা শুরু হয় ১৬৫-৬৫, ৮৪ এভিনিউ থেকে এবং শেষ হয় মেলা প্রাঙ্গনে গিয়ে। এরপর শ্রীচিন্ময় সেন্টারের শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শাহনেওয়াজ বলেন, এই পথ মেলার মধ্য দিয়ে নিউইয়র্কের চিরায়ত বাংলা সংস্কৃতি আরও সমৃদ্ধ হলো। পাশাপাশি এই মেলা নিউইয়র্কের প্রবাসী বাঙালিদের জন্য এক মিলন মেলায় পরিণত হলো।
এ রকম একটি পথমেলার আয়োজন করার জন্য আয়োজক সংগঠককে ধন্যবাদ জানিয়ে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, এই মেলার মধ্য দিয়ে এই শহরে আমরা আমাদের সংস্কৃতির ধারাকে আরও বেগবান করা এবং নিউইয়র্ককে বাঙালি সংস্কৃতির শহর হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা সঞ্চয় করবো।
এর আগে বেলা ২টার দিকে ক্যাপ্টেন টিলি পার্কে সবাইকে আপ্যায়িত করা হয় মধ্যাহ্ন ভোজের। এ পর্ব উদ্বোধন করেন এটর্নী মঈন চৌধুরী।
অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডের পক্ষ থেকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটিকে সাইটেশন প্রদান করা হয়। এছাড়াও কমিউিনিটি সেবায় বিশেষ অবদান রাখারার জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা একেএম হক, মেলার গ্র্যান্ড স্পন্সর নূরুল আজিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, রিয়েল এস্টেট ব্যবসায়ী সাব্বির আহমেদকে প্ল্যাক প্রদান করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ এফ মিসবাহউজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জে মোল্লা সানি ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি কাউন্সিলম্যান জিম জিনারো, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিক, সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জিবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, কুইন্স বরো প্রেসিডেন্টের অফিসের চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের সভাপতি ড. দীলিপ নাথ, ব্যবসায়ী শাহ্ জে. চৌধুুরী, খলিল গ্রুপের কর্ণধার শেখ খলিলুর রহমান, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, ফ্রেন্ডস মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ বিলাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সনি, সদস্য সচিব রিজা মোহাম্মদ, মেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলমগীর খান আলম প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চিত্রনায়িকা মৌসুমী, মিলা, রানো নেওয়াজ, বিন্দু কনা, শাহ মাহবুব, অনিক রাজ, আমানত হোসেন আমানসহ প্রবাসের শিল্পীরা অংশ নেন। এছাড়াও বেশ কয়েকটি দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এএফ মিসবাহউজ্জামান ও উপস্থাপিকা সোনিয়া। মেলা উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। মেলায় উন্মুক্ত স্থানে বিভিন্ন রকমের পসরা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল বসে।
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
