ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ
ফোবানায় ঐক্যের সুবাতাস
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩
মনোয়ারুল ইসলাম
বহুল আলোচিত ফোবানায় ঐক্যের সুবাতাস বইতে শুরু করেছে। সংগঠনটির হওয়ার কথা ছিল প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সংহতির প্রতীক। তা এখন অনৈক্য ও বিভেদের কবলে। বিভক্ত হতে হতে তা এসে দাঁড়িয়েছে পাঁচটি ভাগে। প্রবাসীরা কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন ঐতিহ্যবাহী এই সংগঠন থেকে। কিন্তু এখন ফোবানা থেকে কিছু সুখবর আসতে শুরু করেছে। বহুধাবিভক্ত ফোবানাকে এক পতাকার নীচে আনার কাজ শুরু হয়েছে। আর এর নেপথ্যে কাজ করছেন ফোবানা একাংশের চেয়ারম্যান ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ ও মোহম্মদ আলমগীরের নেতৃত্বাধীন ফোবানার নেতা নাহিদুল খান সাহেল।
গত সেপ্টেম্বরে টরেন্টোতে অনুষ্ঠিত ৩৭তম ফোবানা সম্মেলনের পর থেকেই চেয়ারম্যান শাহ্ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম ঐক্য প্রক্রিয়াকে জোরদার করে তুলছিলেন। পাশাপাশি ডালাসে অনুষ্ঠিত ৩৭তম ফোবানার সিদ্ধান্তের আলোকে নাহিদুল খান সাহেল ফোবানা ঐক্য প্রক্রিয়ার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। শাহ্ নেওয়াজ ও মোহাম্মদ আলমগীরের নেতৃত্বাধীন ফোবানার দুটি অংশ ঐক্যের প্রশ্নে খুবই কাছাকাছি এসে পৌঁছেছে। জানুয়ারিতে উভয় পক্ষ থেকেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস সম্মেলন চলাকালে মোহাম্মদ আলমগীরের নেতৃত্ববাধীন অংশের নেতৃবৃন্দের সাথে শাহ্ নেওয়াজের অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। উভয় পক্ষই ঐক্যের ব্যপারে খুবই আশাবাদ ব্যক্ত করেছেন। এ ব্যাপারে শাহ্ নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐক্যই আমার ঠিকানা। ফোবানার ঐক্যের প্রশ্নে যেকোন ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। আমাদের অনানুষ্ঠানিক আলোচনা ঐক্যের সিঁড়ি তৈরি করেছে। অপেক্ষা করুন। ভালো কিছু দেখবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে ফোবানা (আলমগীর) ইউনিফিকেশন কমিটির চেয়ারম্যান নাহিদুল খান সাহেল বলেন, শাহ নেওয়াজ ও আজমদের নেতৃত্বাধীন ফোবানার সাথে সমঝোতা ও ঐক্যের ব্যাপারে অনেকদিন ধরেই কথা হচ্ছে। আশা করি আনুষ্ঠানিক ঘোষণায় আমরা আসতে পারবো। দুবাইতে ফোবানা নেতৃবৃন্দ ফলপ্রসূ আলোচনা করেছেন। কাজী আজম জানান, আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিক কিছু এখনও হয়নি। ফোবানা অপর অংশের এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর এ ব্যাপারে বলেন, ঐক্যের ব্যাপারে নাহিদ খান সাহেল দায়িত্ব পালন করছেন। আশা করি তিনি সফল হবেন।
এদিকে শরাফত হোসেন বাবুর নেতৃত্বাধীন ফোবানার আরেকটি একটি অংশ ইতোমধ্যে ঐক্যের ব্যাপারে শাহ্ নেওয়াজের সাথে নীতিগতভাবে একমত হয়েছেন।
উত্তর আমেরিকায় বাংলাদেশিদের ঐক্য আর সংহতি বৃদ্ধির লক্ষ্যে তিন দশক আগে ফেডারেশন অব বালাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা বা ফোবানা নামের সংগঠনটি গড়ে উঠেছিল। সাত সাগর পাড়ি দেওয়া প্রবাসীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে ফোবানা তার যাত্রা শুরু করে। ফোবানা সম্মেলন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের আনন্দ অভিযাত্রার প্রতীক হয়ে উঠে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নিতে আগ্রহী থাকতেন। আমেরিকা ও কানাডার নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা যেমন ছুটে আসতেন, তেমনি ইউরোপ থেকেও অতিথিরা এসে যোগ দিতেন এই সম্মেলনে। নেতৃত্ব আর দখলদারির কবলে পড়ে আজ জৌলুস হারিয়েছে ফোবানা। একই নামে আমেরিকার একাধিক শহরে ফোবানা সম্মেলন হচ্ছে। এই বিভক্তির কারণে প্রবাসীদের ফোবানার প্রতি আগের সেই আগ্রহ আর নেই। তারপরও ফোবানার নাম শুনলে প্রবাসের বাংলাদেশিরা উৎফুল্ল হয়ে ওঠেন। স্বপ্ন দেখেন, এই দূর প্রবাসে নিজেদের ঐক্য আর সংহতির। আগামীতে আবারও ঐক্যের কলতানে ফোবানায় সুবাতাস বইবে বলে প্রত্যাশা করছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
