ফের পাকিস্তানি শিল্পীদের নিষেধাজ্ঞার দাবি বলিউডে
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯
ফের ফিরে এল উরি হামলার পরের অবস্থা। ২০১৭ সালে কাশ্মীরের উরিতে ঢুকে হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। তারপর ভারত জুড়ে আওয়াজ উঠেছিল, নিষিদ্ধ করে দেওয়া হোক পাকিস্তানি শিল্পীদের। বিনোদন জগতে যে কোনও পাকিস্তানি আর্টিস্টদের উপর জারি করা হোক নিষেধাজ্ঞা। সেই স্মৃতি ফিরে এল আবার। বৃহস্পতিবার পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গিদের হামলা চালানোর পর ফের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি উঠেছে।
সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে বলা হয়, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেকটরস অ্যাসোসিয়েশনের (IFTDA) প্রেসিডেন্ট অশোক পণ্ডিত বলেছেন, ‘পাকিস্তানে আমাদের ছবি রিলিজ করানোই উচিত নয়। যদি ভারত পাকিস্তান থেকে আয় করতে শুরু করে তাহলে ওরা আমাদের শত্রুই মনে করবে। শুধু ছবি নয়, পাকিস্তানের সঙ্গে যে কোনও বাণিজ্যই বন্ধ করে দেওয়া দরকার।’ পদক্ষেপ অবশ্য ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গিয়েছে। ‘টোটাল ধামাল’ ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে না। ট্রেড অ্যানালিস্ট অতুন মোহন জানিয়েছেন, যখন একটি ফিল্মের ডিস্ট্রিবিউশন পায় পাকিস্তান, তারা ওই ছবি থেকে অনেক টাকা ঘরে তোলে। এটা একেবারেই হতে দেওয়া যায় না। ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা দু-চার দিনের জন্য নয়, যতদিন সম্ভব কার্যকর রাখা উচিত।
‘সিমরন’ ও ‘এম এস ধোনি’ ছবির নির্মাতা অমিত আগারওয়াল জানিয়েছেন, ‘আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে। কারণ দেশের থেকে বড় আমার কাছে আর কিছু নয়।’
অভিনেত্রী শাবানা আজমি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতির আদান-প্রদান বন্ধ হওয়া দরকার। যখন আমাদের জওয়ানরা শহিদ হয়ে যাচ্ছেন, তখন এসবের কোনও দরকার নেই। পুলওয়ামার হামলার পর তিনি ও জাভেদ আখতার তাদের করাচি যাত্রা বাতিল করেন।
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেছেন, ‘পাকিস্তান শুধু আমাদের জাতীয় নিরাপত্তার উপর হামলা চালায়নি। ওরা আমাদের মর্যাদাকেও আঘাত করেছে। আমাদের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। নাহলে আমাদের মৌনতার তারা ভুল মানে বের করবে।’
একই কথা প্রতিধ্বনিত হয়েছে অভিনেতা মোহিত রায়নার গলাতেও। তিনি বলেছেন, ‘শাবানা আজমি আর জাভেদ আখতার যে সাংস্কৃতিক আদানপ্রদানের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত একেবারে ঠিক। তাদের মতো অভিজ্ঞ মানুষের থেকে যখন এমন প্রতিক্রিয়া আসে, তা সিরিয়াসলি নেওয়া উচিত। গোটা দেশের এখন একসঙ্গে শহিদদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।’
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
