ফের ইংলান্ডের বিপক্ষে হারল পাকিস্তান
প্রকাশিত: ১৮ মে ২০১৯
ইংলান্ডের মাঠে রানের পাহাড় গড়েও হেরে গেল পাকিস্তান। এনিয়ে তিন ম্যাচে সাড়ে তিনশ বা তার কাছাকাছি রান করেও হারল সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাজে বোলিংয়ের কারণে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ খেলায় হেরে ৩-০তে সিরিজ হাতছাড়া করে ইমরান খানের উত্তরসূরীরা।
শুক্রবার প্রথমে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৪০ রান করে সফরকারীরা।
টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখে ৩ উইকেটে জয় পায় ইংল্যান্ড। দলের জয়ে ৮৯ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১১৪ রান করেন জেসন রয়। এছাড়া ৬৪ বলে অপরাজিত ৭১ রান করেন বেন স্টোকস। তার ইনিংসটি ছিল ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো। এছাড়া ৪৩ রান করেন জেমস ভিন্স।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাসনাইন ৮০ রান খরচ করে মাত্র ২ উইকেট শিকার করেন। ৬২ রানে ২ উইকেট নেন ইমাদ ওয়াসিম। তবে সর্বোচ্চ ৮৫ রান খরচ করে মাত্র এক উইকেট শিকার করেন অভিজ্ঞ পেসার জুনায়েদ খান।
শুক্রবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ খেলায় ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান ক্রিকেট দল। এদিন ১১২ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১১৫ রান করেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ক্যারিয়ারের ৬৩তম ম্যাচে ৯ম সেঞ্চুরি তুলে নেন বাবর।
ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরি, ফখর জামান ও মোহাম্মদ হাফিজের জোড়া ফিফটিতে ভর করে ৩৪০ রান করে পাকিস্তান।
আগের চার ম্যাচে ২-০তে পিছিয়ে থাকা পাকিস্তান এদিন উড়ন্ত সূচনা করে। উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে চোট পেয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমাম-উল-হক। আগের ম্যাচে ১৫১ রান করা এই ওপেনার ফেরেন মাত্র ৫ রান করে।
তিনে ব্যাটিংয়ে নামা বাবর আজমকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান ফখর জামান। ৫০ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৫৭ রান করে ফেরেন ফখর জামান।
এরপর তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ হাফিজের সঙ্গে ফের ১০৪ রানের জুটি গড়েন বাবর আজম।
চলতি সিরিজে প্রথম খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাফিজ। ৫৫ বলে দুই চার ও তিন ছক্কায় ৫৯ রান করেন।
মাত্র ২৬ বলে ৪১ রান করেন শোয়েব মালিক। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে ২১ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ৩৪০/৭ (বাবর ১১৫, হাফিজ ৫৯, ফখর ৫৭, মালিক ৪১, সরফরাজ ২১, আসিফ ১৭)।
ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ৩৪১/৭ ( জেসন রয় ১১৪, স্টোকস ৭১*, ভিন্স ৪৩; ইমাদ ওয়াসিম ২/৬২, হাসনাইন ৮০/২)।
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
