ফেদেরারকে কাঁপিয়ে দিয়েছিলেন ১৮৯ নম্বর
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯
ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছেন রজার ফেদেরারই। বিশ্বের তিন নম্বর বাছাই মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিলেন ১৮৯তম বাছাই ড্যান ইভান্সের বিপক্ষে।
র্যাংকিংয়ে চোখ রাখলেই দু’জনের পার্থক্য বোঝা যায়। কিন্তু মেলবোর্ন পার্কে দু’জনের লড়াইয়ের পর সেই পার্থক্য ঘুচে গেছে পুরোটাই। ১৮৯তম ড্যান ইভান্স বুঝিয়ে দিলেন, র্যাংকিং কেবলই একটি সংখ্যা। এই সংখ্যা দিয়ে কাউকে বিচার করাটা বোকামি। মাঠের লড়াই’ই আসল।
ড্যান ইভান্স শেষ পর্যন্ত জিততে পারেননি। তবে ঘাম ছুটিয়েছেন বিশ্বের এক সময়ের সেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের। রীতিমত কাঁপিয়ে দিয়েছিলেন। ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত ফেদেরার জিতলেন ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৫), ৬-৩ সেটের ব্যবধানে।
৬বার করে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসের পাতায় সমানভাবে অবস্থান করছেন রয় এমারসন, নোভাক জকোভিচ এবং রজার ফেদেরার। সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এবার ফেদেরারের হাতে। সে লক্ষ্যে (সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়) শুরুটা করেছেন দুর্দান্ত।
মেলবোর্ন পার্কে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে স্ট্রেট সেটে হারিয়েছেন প্রথম ম্যাচেই। বুধবার রাউন্ড অফ ৬৪’র ম্যাচেও স্ট্রেট সেটে জয় তুলে নিলেন বিশ্বের তিন নম্বর। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফেদেরারের ঘাম ঝরিয়ে গেলেন ড্যান ইভান্স।
সরাসরি সেটে জয় ছিনিয়ে নিলেও ড্যান ইভান্সের বিপক্ষে প্রথম দুটি সেটের নিষ্পত্তি হল টাইব্রেকারে। দুরন্ত ইভান্স কঠিন লড়াই ছুঁড়ে দিলেন সাবেক বিশ্বসেরা তথা ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ীকে।
ম্যাচ শুরুর আগে ব্রিটিশ ইভান্সের কঠিন লড়াই হয়তো ঘুর্ণাক্ষরেও আঁচ করতে পারেননি সুইশ তারকা। নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে একবছর নিষিদ্ধ থাকার পর প্রতিদ্বন্দ্বীর দুরন্ত লড়াইকে কুর্নিশ জানালেন ফেদেরার। সুইশ কিংবদন্তির কথায়, ‘একসময় মনে হচ্ছিল আমি যেন আমার প্রতিচ্ছবির সঙ্গে লড়াই করছি।’
অন্যদিকে ফেদেরারকে কঠিন লড়াই ছুঁড়ে দিয়েও খুশি নন বিশ্বের ১৮৯ নম্বর। ব্রিটিশ তারকার কথায়, ‘ভাল প্লেয়ারদের বিরুদ্ধে কোর্টে নেমে খেলাটা অনেক সহজ। কারণ প্রত্যাশার চাপ অনেক কম থাকে; কিন্তু ফেদেরারের বিরুদ্ধে জয়ের প্রত্যাশী হয়েই কোর্টে নেমেছিলাম আমি’- জানালেন ইভান্স।
প্রথম দুই সেটে জয়ের জন্য ফেদেরারকে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়। প্রথম সেটে সুইস তারকাকে এক ইঞ্চিও জমি ছাড়েননি বিশ্বের ৪১ নম্বর। সমানতালে লড়াই ছুঁড়ে দিয়ে প্রথম সেট টাইব্রেকার পর্যন্ত নিয়ে যান ইভান্স; কিন্তু টাইব্রেকারে টানা চারটি পয়েন্ট খুইয়ে প্রথম সেট হেরে বসেন এই ব্রিটিশ টেনিস তারকা। প্রথম সেটের ফলাফল ফেদেরারের পক্ষে ৭-৬ (৭-৫)।
দ্বিতীয় সেটেও তুলনামূলক লড়াই ছুঁড়ে দেন ইভান্স। টাইব্রেকারে ৭-৩ ব্যবধানে হেরে দ্বিতীয় সেট হাতছাড়া করেন তিনি। যদিও এরপর তৃতীয় সেটে ফেদেরারের সংহার মূর্তির সামনে আর দাঁড়াতে পারেননি ব্রিটেনের চার নম্বর টেনিস তারকা।
অ্যান্ডি মারের বিদায়ের পর অস্ট্রেলিয়ান ওপেনে ইভান্সকে নিয়েই বুক বেধেছিলেন ব্রিটেনের টেনিস অনুরাগীরা; কিন্তু ৩-৬ ব্যাবধানে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয় ড্যান ইভান্সের। অন্যদিকে ইভান্সকে হারিয়ে শুক্রবার তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের মুখোমুখি হবেন ফেদেরার।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
