ফেঁসে যাচ্ছেন অনেক রাঘববোয়াল
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪
শেয়ার কারসাজি সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স
শেয়ার কারসাজি সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়ে কঠোর পদক্ষেপে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার ফেঁসে যাচ্ছেন শেয়ার কারসাজিতে জড়িত রাঘববোয়ালরা। হাসিনা সরকারের গত ১৫ বছরে কারসাজি সিন্ডিকেটের দাপটে পর্যুদস্ত ছিল শেয়ারবাজার। সে সময় নিয়ন্ত্রক সংস্থার ঢিলেঢালা নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থার অভাবে অনেক বিনিয়োগকারী তাঁদের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। এবার সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএসইসি। সংশ্লিষ্টরা বলছেন, ৫ আগস্টের আগে শেয়ারবাজার সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে উল্টো উৎসাহ দেওয়া হয়েছে। এতে তৈরি হয় আস্থার সংকট। বড় বড় অনিয়ম করে শত শত কোটি টাকার বেশি হাতিয়ে নিলেও বিএসইসি জরিমানা করেছে নামমাত্র। কয়েকটি শেয়ারের মূল্য কারসাজি করায় ২০২২ সালে বিএসইসি মাত্র ২১ কোটি টাকা জরিমানা করেছিল। যেখানে শেয়ার জালিয়াতকারীরা ২৫৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। ২০২৩ সালে শেয়ারের দাম কারচুপির দায়ে ২ কোটি টাকা জরিমানা করা হলেও কারচুপিকারীদের মুনাফা হয়েছিল ১৫ কোটি টাকা। গত ১৫ বছরে একই পরিস্থিতি দেখা যায়। ২০২১ সালের আগে দু-একটি প্রতিষ্ঠান শেয়ারের দাম কারসাজিতে জড়িত ছিল প্রমাণ হলেও ২০২২ সালে ১৫টির বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়। ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনের (ইউএফএস) কর্মকর্তাদের বিরুদ্ধে মিউচুয়াল ফান্ড থেকে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পায় নিয়ন্ত্রক সংস্থা। তদন্ত চলে চার মাসের বেশি। ততদিন কারসাজিকারীরা দেশ ছেড়ে পালিয়ে যান। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার এ সিন্ডিকেট ধরতে জিরো টলারেন্স অবস্থা নিয়েছে বিএসইসি। এর অংশ হিসেবে অতিসম্প্রতি শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ১৩৪ কোটি টাকার বেশি জরিমান করা হয়েছে সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়েরকে। যিনি শেয়ারবাজারে ‘হিরো’ নামে পরিচিত। শেয়ার কারসাজির মূলহোতা হিরো, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতবর, মা আলেয়া বেগম, বোন কণিকা আফরোজ, ভাই মোহাম্মদ বাসার ও সাজিদ মাতবর, স্ত্রী সাদিয়া হাসানের ভাই কাজী ফুয়াদ হাসান ও কাজী ফরিদ হাসান এবং হিরোর প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ ও মোনার্ক হোল্ডিংকে মোট ১৩৪ কোটি ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে গত মাসের দিকে বেক্সিমকো গ্রুপের শেয়ার লেনদেনে কারসাজির ঘটনায় নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৭ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। দেশের শেয়ারবাজারের ইতিহাসে কারসাজির বিরুদ্ধে এটি সবচেয়ে বড় জরিমানা। কোম্পানিটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা বহুল সমালোচিত ব্যবসায়ী সালমান এফ রহমান। এ ছাড়া মারজানা রহমান ৩০ কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল ৪ কোটি ১ লাখ, মুশফিকুর রহমান ১২৫ কোটি, মমতাজুর রহমান ৫৮ কোটি, জুপিটার বিজনেস ২২ কোটি ৫০ লাখ, এপোলো ট্রেডিং ১৫ কোটি ১ লাখ, এ আর টি ইন্টারন্যাশনাল ৭০ কোটি, আবদুর রউফ ৩১ কোটি ও ক্রিসেন্টকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা ২০২১ সালের ২৮ জুলাই থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত সাত মাস ১০ দিনে সংঘবদ্ধভাবে কোম্পানির শেয়ার অস্বাভাবিকভাবে লেনদেন করেন। এদিকে আরও নয়টি কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এসব কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে কোন কাজে ব্যবহার করেছে, খতিয়ে দেখা হবে। কোম্পানিগুলো হলো বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্ট হোল্ডিংস, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল, লুব রেফ (বাংলাদেশ), নাভানা ফার্মাসিউটিক্যাল, রিং শাইন টেক্সটাইল, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি এবং সিলভা ফার্মাসিউটিক্যালস। জানতে চাইলে বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘একটি স্থিতিশীল শেয়ারবাজার গড়ে তুলতে যা করা প্রয়োজন সেভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। এখানে সব ধরনের অস্বাভাবিক লেনদেনের ওপর কঠোর নজরদারি আমাদের রয়েছে। কারও অনিয়ম বা কারসাজির প্রমাণ পেলে বিএসইসি কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেবে।’ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছর বিএসইসি কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ২০০৯-২০১০ সালে শেয়ারবাজারের পতনের পর লাখ লাখ বিনিয়োগকারী তাঁদের পুঁজি হারিয়ে পথে বসেন। শেয়ার কেনায় মার্জিন ঋণ প্রদানকারী বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। এর পর থেকে বাজার পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বারবার ক্ষতির মুখে পড়ে লাখ লাখ বিনিয়োগকারী বাজার ছেড়ে চলে যান। এ কারসাজি সিন্ডিকেটের বিরুদ্ধে এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
