ফুটপাত-সড়ক দখল মুক্ত করা হবে: মেয়র আতিক
প্রকাশিত: ৭ জুলাই ২০১৯
ঢাকা উত্তর সিটি করর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানী থেকে রিকশা তুলে দেয়া হচ্ছে না। শুধু কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সড়ক (প্রগতি সরণি) এবং মিরপুর রোডে (গাবতলী থেকে ধানমন্ডি-২৭ সড়ক) রিকশা চলাচল বন্ধ এবং ফুটপাত ও সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
শনিবার দুপুরে ডিএনসিসির গুলশান-২ এর নগর ভবনে এক প্রেস ব্রিফিংয়ে রিকশা বন্ধ ও ফুটপাতের দখল উচ্ছেদের এ ঘোষণা দেন তিনি।
সভায় মেয়র বলেন, রিকশা নিষিদ্ধ নয়, বরং নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রধান সড়কগুলোতে যান্ত্রিক যানবাহনের পাশাপাশি রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে প্রধান সড়ক ব্যতিরেকে অন্যান্য সড়কে রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারে।
তিনি আরো বলেন, জনগণের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়কে কোনো ধরণের মালামাল বা স্থাপনা থাকতে দেয়া হবে না। এ বিষয়ে ডিএনসিসি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আগামীকাল থেকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ফুটপাত ও সড়কে রক্ষিত মালামাল ও স্থাপনা অবিলম্বে স্ব-উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য তিনি দোকান মালিকদের প্রতি আহ্বান জানান।
আতিকুল ইসলাম এই দুটি সড়কে পর্যাপ্ত বাস নামানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) এবং বাস মালিক সমিতির প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে বাস বা মাইক্রোবাস চালু করার অনুরোধ জানান। পর্যায়ক্রমে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলেও জানান মেয়র।
সভায় উপস্থিত এমপি এ কে এম রহমতুল্লাহ বলেন, উন্নয়নের স্বার্থে আমাদের তাল মিলিয়ে চলা উচিৎ। যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন অন্তত প্রধান সড়কগুলোতে চলতে পারে না।
সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, রিকশা মালিক সমিতি ও সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের এ উদ্যোগকে স্বাগত জানান। তবে রিকশা মালিক সমিতির নেতারা একই সঙ্গে সব অবৈধ রিকশা নিষিদ্ধ করার দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) পরিচালক কর্নেল মাহবুবুর রহমান, ঢাকা মেট্রোপ্লিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, প্রগতি সরণি ও মিরপুর রোড সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা, ডিএনসিসির কাউন্সিলররা, রিকশা ও ভ্যান মালিক সমিতির সভাপতি মো. ইসমাইল, রিকশা ও ভ্যান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আর এ জামান।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
