ফার্গুসনকে পাশে চান সলশেয়ার
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
প্রাক্তন গুরু স্যার আলেক্স ফার্গুসনকে পাশে চান ওলে গানার সলশেয়ার। বিশেষ করে, আগামীকাল রোববার লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের আগে। ম্যানইউ ম্যানেজার বলেন, ‘উনি আমাদের অনুশীলনে এলে খুব খুশি হব। স্যর জানেন লিভারপুলের মতো দলকে কীভাবে হারানো সম্ভব। আমি চাই উনি এসে ফুটবলারদের সেটাই বুঝিয়ে দিয়ে যান।
আগামীকাল রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ বনাম লিভারপুল লড়াই। যা প্রিমিয়ার লিগে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। শুধু এই দুই যুযুধান ক্লাবের কাছে নয়। ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবে ম্যানসিটিও। টেবলে ম্যানসিটি আর লিভাপুলের পয়েন্ট সমান (৬৫)। লিভারপুল অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। সেখানে ম্যানইউয়ের (৫১ পয়েন্ট) লক্ষ্য যে কোনওভাবে প্রথম চারে লিগ শেষ করা। তা ছাড়া ম্যানইউ রোববার জিতলে সুবিধা হবে টটেনহ্যামেরও (৬০ পয়েন্ট)।
ফার্গুসন ম্যানেজার থাকার সময়ে ম্যানইউ বহু বার লিভারপুলকে হারিয়েছে। তার বেশ কিছু ম্যাচে সলশেয়ারও খেলেছিলেন। ম্যানইউ ম্যানেজার বলেছেন, ‘হ্যাঁ, ওর সময়ে কিছু ম্যাচ লিভারপুলের বিরুদ্ধে আমিও খেলেছি। তাই এই ম্যাচের গুরুত্বটা ভাল বুঝি। এখন আমাদের একটাই কাজ। রোববার মাঠে নেমে ৯০ মিনিট নিজেদের মনঃসংযোগ ধরে রাখা।’ সঙ্গে যোগ করেছেন, ‘শুধু আবেগ দিয়ে এই ধরনের লড়াই জেতা যায় না। আসল কথা, সেরা খেলাটা খেলে ম্যাচে নিয়ন্ত্রণ হাতে রাখা।’
এই ম্যাচ তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ জানতে চাওয়া হলে সলশেয়ারের জবাব, ‘ঠিক ততটাই, যতটা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) ম্যাচটা ছিল। ফ্রান্সের ক্লাবের বিরুদ্ধে আমরা যা খেলেছি, তার থেকে অনেক ভাল খেললেই একমাত্র লিভারপুলের মতো দলকে হারানো সম্ভব।’
সলশেয়ারের আরও মন্তব্য, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে ম্যানইউকে এই ধরনের ম্যাচে সব সময়ই আন্ডারডগ ধরা হয়েছে। এখন ছবিটা অন্য রকম। সবাই বুঝে গেছে, যে কোনও ভাল ক্লাবের সঙ্গে আমাদের পাল্লা দেওয়ার ক্ষমতা আছে। এখন অন্তত আমাদের কেউ আন্ডারডগ বলছে না। তবে এই ধরনের ম্যাচর ভাগ্য গড়ে দেয় খুব ছোটখাটো ভুল। পিএসজি-র বিরুদ্ধে যে কারণে আমরা ভুগেছি।’
পাশাপাশি লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ মনে করছেন, পল পোগবা দারুণভাবে ফর্মে ফেরায় ম্যানইউয়ের খেলা অনেক তীক্ষ্ণ হয়েছে। ‘হঠাৎই যেন পুরনো পোগবাকে দেখছি। আন্দের এরেরাও দারুণ ছন্দে আছে। তার উপর সলশেয়ারের দলের দায়িত্ব নেওয়ায় অতীতের যাবতীয় সমস্যার সমাধান যেন করে ফেলেছে ম্যানইউ,’ বলেছেন ক্লপ। সঙ্গে যোগ করেছেন, ‘সব চেয়ে বড় কথা, আত্মবিশ্বাসটা ওরা ফিরে পেয়েছে। এই একটা জিনিসই যে কোনও ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।’
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
