ফারুকীর নির্বাচনী ইশতেহার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
ভোট দেয়া আমার অধিকার। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমি ভোটকেন্দ্রে যাব এবং পছন্দের প্রার্থীকে ভোট দেব। আমি সবসময়ই বলে আসছি, সবাইকে ভোট দিতে যেতে হবে। ভোট আমাদের অধিকার। যে যেই দলের সমর্থকই হন না কেন, নিজের দলকে জয়ী করতে চাইলে ভোটকেন্দ্রে যেতে হবে
ক’দিন বাদেই ৩০ ডিসেম্বর। একাদশ জাতীয় নির্বাচনের দিন এগোচ্ছে, আর নির্বাচনী হাওয়াও যেন খানিকটা গরম হতে শুরু করেছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্রই। শুধু বিভিন্ন দলের প্রার্থীরাই নন, বরং নির্বাচন নিয়ে সরব বিনোদনজগতের তারকারাও। যেমনটা বলা যেতে পারে— জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কথা। সম্প্রতি তিনি তার ফেসবুক ভেরিফায়েড পেজে নির্বাচন সামনে রেখে নিজস্ব মতামত প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা তার এ স্ট্যাটাস এবং আসন্ন নির্বাচন নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কথা হয় টকিজের।
‘অভাজনের ইশতেহার’ শিরোনাম দিয়ে সামনের বছর নতুন সরকারের কাছে কী চাওয়া, সে বিষয়ে বিশদ লিখেছেন তিনি। এখানে মূলত প্রাধান্য পেয়েছে আসছে বছরে নতুন সরকারের কাছে নির্মাতার কেমন চাওয়া, সে বিষয়টি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে ফারুকী বলেন, আসলে যে দলই সরকার গঠন করুক না কেন, সবার কাছেই আমার চাওয়া স্ট্যাটাসে উল্লেখিত ১৩টি দফার কথা বলেছি।
তার চাওয়া ১৩টি বিষয়ের একটি ছিল দেশীয় টিভি চ্যানেল, বিজ্ঞাপন, এবং সিনেমাবান্ধব নতুন নীতিমালা গ্রহণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বাংলায় ডাব করা বিদেশী বিজ্ঞাপনের পরিবর্তে দেশী বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। সেক্ষেত্রে যা করা যেতে পারে, তা হলো বিদেশী বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে অধিক কর সংযোজিত করতে হবে, যাতে প্রচারমাধ্যম নিরুৎসাহিত বোধ করে। অন্যদিকে দেশী বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও যাতে নামে মাত্র কর সংযোজন করা হয়, সে বিষয়েও সরকারের প্রতি চাওয়ার থাকবে।
শুধু তা-ই নয়, খ্যাতিমান এ নির্মাতার মতে, চলচ্চিত্র মাধ্যমেও সরকার প্রণীত কিছু আইনের বাস্তবায়ন ঘটানো উচিত। দেশের প্রেক্ষাগৃহে বিদেশী চলচ্চিত্র প্রচারের বিষয়টি টেনে উদাহরণস্বরূপ তিনি বলেন, একটা সময় কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছিল। অথচ মুম্বাইয়ে তখনো চলচ্চিত্র ব্যবসা রমরমা। সে সময় সে দেশের সরকার কর্তৃক কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কলকাতা ও মুম্বাই যেহেতু একটি দেশেরই অংশ, সে দেশের সরকার আইন করেছিল মুম্বাইয়ের চলচ্চিত্র কলকাতার প্রেক্ষাগৃহে দেখাতে হলে ২৫ ভাগ শুল্ক যোগ করতে হবে, যেখানে কলকাতার ছবির জন্য আরোপ করা হয়েছিল মাত্র ২ শতাংশ শুল্ক। ঠিক এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক এ দেশের চলচ্চিত্র শিল্প বাঁচানোর তাগিদে।
ভোট দিচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ফারুকী জানান, এটা আমার অধিকার। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমি ভোটকেন্দ্রে যাব এবং পছন্দের প্রার্থীকে ভোট দেব। সেসঙ্গে পছন্দের দলকে ভোট দেয়ার বিষয়ে তিনি আরো বলেন, আমি সবসময়ই বলে আসছি, সবাইকে ভোট দিতে যেতে হবে। ভোট আমাদের অধিকার। যে যেই দলের সমর্থকই হন না কেন, নিজের দলকে জয়ী করতে চাইলে ভোটকেন্দ্রে যেতে হবে।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর দেয়া স্ট্যাটাসে মোট ১৩টি পয়েন্টে তিনি নতুন সরকারের প্রতি তার চাওয়া উপস্থাপন করেছেন। শিল্পীর কাজের স্বাধীনতা নিশ্চিত করা, দেশীয় টিভি চ্যানেল, বিজ্ঞাপন এবং সিনেমাবান্ধব নতুন নীতিমালা গ্রহণ করার বিষয় থেকে শুরু করে সব ধরনের উদ্ভট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সেন্সরের হাত থেকে শিল্পীকে রেহাই দিতে হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো সব নিয়ম-কানুন বাতিল করতে হবে, নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কথা বলা এবং বিরোধিতা করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বিরোধী মতকে দমন-পীড়ন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে তার চাওয়া উপস্থাপন করেছেন।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
