‘ফটো শুট সরকার’, মোদীকে কটাক্ষ রাহুলের
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
পুলওয়ামায় যখন জওয়ানের রক্ত ঝরছে, তখন হাসিমুখে ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের জঙ্গলে, নৌকায় চড়ে ব্যস্ত শুটিংয়ে। তাই রাহুল গান্ধী বললেন, ‘প্রাইম টাইম মিনিস্টার’ আর তার ‘ফটো শুট সরকার’!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।তাতে অবশ্য দমেননি মোদী।
‘সোল শান্তি পুরস্কার’ নিয়ে শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। জানা গেছে, দিল্লির বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন মোদীর ছবি-সহ প্ল্যাকার্ড হাতে বিমানবন্দরের বাইরে জড়ো হন।
গাড়ির পাদানিতে দাঁড়িয়ে যথারীতি তাদের দিকে হাত নাড়েন মোদী। কার্যত একটা ছোটখাটো রোড-শোই সেরে ফেলেন। বিরোধীদের অভিযোগ, মোদী কতটা ‘প্রচারলোভী’ এই ঘটনা তার আরও একটা প্রমাণ।
পুলওয়ামার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের অন্য রাজনৈতিক দলগুলি যখন রাজনৈতিক কর্মসূচি প্রায় বন্ধ রেখেছে, তখন মোদী নিজেদের কর্মসূচিতে অনড়। প্রচারের ফায়দা লোটার বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া করতে তিনি নারাজ। একই পথে হাঁটছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
পুলওয়ামা প্রসঙ্গ তুলে এ দিন তিরুপতির জনসভায় ‘প্রচারলোভী’ মোদীকে বিঁধেছেন রাহুল। তার কথায়, ‘এই আচরণের জন্য প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। তিনি নিজেকে জাতীয়তাবাদী বলেন। কিন্তু পুলওয়ামায় যখন ৪০ জওয়ানের রক্ত ঝরছে, সে সময় সাড়ে তিন ঘণ্টা ধরে তিনি নিজের উপর ছবি বানাচ্ছেন।
বিন্দুমাত্র সহানুভূতি নেই জওয়ানদের যন্ত্রণার। মৃত্যুমুখী জওয়ানদের সাহায্যের থেকে প্রধানমন্ত্রীর কাছে আরও গুরুত্বপূর্ণ ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ানো, নৌকাবিহার করা। এখনও নিহত জওয়ানদের পরিবারের কাছেও যাননি তিনি।’
মোদীর শুটিংয়ের ছবি ফাঁস করে গত কাল থেকেই খড়গহস্ত কংগ্রেস। আক্রমণ থেকে বাঁচতে প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে দাবি করা হয়েছে, কংগ্রেসের প্রকাশ করা সব ছবিই পুলওয়ামার ঘটনার আগের। হামলার খবর পেতে প্রধানমন্ত্রীর ২৫ মিনিট দেরি হয়েছে।
তার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে দফায় দফায় কথা বলেন তিনি। আবহাওয়া এমনিতেই খারাপ ছিল। তার উপর পুলওয়ামার ঘটনা হওয়ায় রুদ্রপুর যাওয়া বাতিল করে মোবাইল ফোনে নমো-নমো করে সভা করেন।
রাম নগর গেস্ট হাউসে বসে ফের সকলকে ফোন করেন। দেরিতে খবর দেওয়ার জন্য ডোভালের উপরে রেগেও যান। প্রধানমন্ত্রী কিছু খাননি এই গোটা সময়। পৌনে সাতটা নাগাদ বরেলী পর্যন্ত সড়ক পথে এসে দিল্লি ফেরেন।
কিন্তু কংগ্রেসের মণীশ তিওয়ারি প্রশ্ন তুলেছেন, একে তো সচিবালয়ের এটি আনুষ্ঠানিক বক্তব্য নয়। দুই, প্রধানমন্ত্রী যদি পুলওয়ামার ঘটনা জানতেন, তা হলে রুদ্রপুরের সভায় তার উল্লেখ করলেন না কেন?
পুলওয়ামার ঘটনা ঘটেছে দুপুর ৩টে ১০ মিনিটে। আর দূরদর্শন প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে বক্তৃতা সরাসরি সম্প্রচার করেছে বিকেল ৫টা ১০ মিনিটে। সেই বক্তৃতায় পুলওয়ামার উল্লেখ নেই। জওয়ানদের স্মৃতিতে নীরবতা পালনের কথাও নেই।
তৃতীয় সব থেকে বড় যে প্রশ্নটি কংগ্রেস তোলে তা হল, হামলার দু’ঘণ্টা পরেও যদি সে কথা প্রধানমন্ত্রী না জানেন, তা হলে সেটা তো জাতীয় নিরাপত্তার দিক থেকে আশঙ্কার বিষয়! পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। তাদের হামলার দু’ঘণ্টা পরেও প্রধানমন্ত্রীর মুখে একটি শব্দও নেই! তা হলে কি তাকে জানানো যায়নি? তিনি মোবাইলে বক্তৃতা দিতে পারেন, কিন্তু তাকে মোবাইলে হামলার খবর জানানো যায় না?
একমাত্র প্রধানমন্ত্রীই এর জবাব দিতে পারেন। যে কারণে রাহুল টুইট করেছেন, ‘৪০ জওয়ানের মৃত্যুর পরেও ‘প্রাইম টাইম মিনিস্টার’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। দেশের হৃদয় ও নিহত জওয়ানদের ঘরে দুঃখ ছড়িয়ে পড়েছে, আর তিনি হাসিমুখে ফটোশুট করছেন। ফটোশুটসরকার।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
