প্রেমিককে হত্যা করে জ্বালিয়ে দিলেন প্রেমিকা
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রস্তুতিও চলছিল। কিন্তু হঠাৎ নতুন সম্পর্কে জড়ান প্রেমিকা। বিয়ের আলোচনায় ভাটা পড়ে। কিন্তু বিয়ের জন্য চাপ দিতে থাকেন প্রেমিক। আর সে চাপ থেকে বাঁচতে প্রেমিকা ছঁক আঁকেন খুনের। প্রেমিকা সাহায্য নেন প্রেমিকের বন্ধুদের। প্রেমিককে হত্যার পর ঘটনাকে আত্মহত্যা প্রমাণে মরদেহ পুড়িয়ে ফেলেন তারা।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। প্রেমিকার হাতে খুনের শিকার তরুণের নাম রঞ্জিত। তার সেই প্রেমিকার নাম সায়নী। পুলিশ বলছে, শুধু প্রেমিকের বন্ধুই নয় প্রেমিককে খুন করতে সায়নী সাহায্য নেন তার পরিবারেরও। প্রাথমিক তদন্ত শেষে সোমবার পুলিশ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করেছে।
প্রেমিক আর প্রেমিকা দু’জনের বাড়ি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সায়নী মণ্ডল, তার বাবা মদনমোহন মণ্ডল, মা পরী মণ্ডল ও ভাই সোমশঙ্কর মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া রঞ্জিতের দুই বন্ধু পবিত্র সিংহ ও অসিত দাসকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে, প্রথমে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর জানা যায় রঞ্জিতকে মারধরের পর শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনাটি যাতে আত্মহত্যা মনে হয়, সে কারণে গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়া হয় তার মরদেহ।
পুলিশের হাতে এরকম তথ্য আসার পরেই খুনের মূল পরিকল্পনাকারী রঞ্জিতের প্রেমিকা এবং তার পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। খুনের ঘটনায় তারা জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়।
কলকাতায় একটি স্বর্ণালঙ্কারের দোকানে কাজ করত রঞ্জিত। কাজের জন্য বেশ কয়েকবার দিল্লি যান। কিন্তু ফিরে এসে প্রেমিকা সায়নীর সঙ্গে দেখা করতে যান। আর এরপরই তার আর খোঁজ পাওয়া যায় না। নিখোঁজ হওয়ার পর রঞ্জিত মণ্ডলের আগুনে পোড়া দেহ উদ্ধার করা হয় প্রেমিকার বাড়ির সামনে থেকে।
সায়নী অবশ্য দাবি করছে, তার সঙ্গে রঞ্জিতের প্রেমের সম্পর্ক ছিল না। যদিও রঞ্জিতের পরিবারের দাবি, তাদের সন্তানকে খুন করা হয়েছে। রঞ্জিতের পরিবার বলছে, বিভিন্ন সময়ে সায়নী রঞ্জিতের কাছ থেকে মূল্যবান উপহার নিত। তাছাড়া রঞ্জিত তাকে টাকাও দিয়েছিল বলে জানান তারা।
বিয়ের আলোচনা চললেও হঠাৎ রঞ্জিতকে বিয়ে করতে অপরাগতা দেখান সায়নী। দ্বন্দ্বের শুরু সেখান থেকেই। রঞ্জিতের মরদেহ উদ্ধারের পর ভূপতিনগর থানায় অভিযোগ দাখিল হলে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ রঞ্জিতের ব্যবহৃত মোবাইল তার এক বন্ধুর কাছ থেকে উদ্ধার করে। মোবাইলের সূত্র ধরে তদন্তে এসব তথ্য উঠে এসেছে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
