প্রসব পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহ
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯
সন্তান ধারণ ও প্রসবের পর মায়ের শারীরবৃত্তীয় ব্যাপক পরিবর্তন হয়, যার ফলে বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে ইমিউন কার্যকারিতায় অস্বাভাবিকতা দেখা দিয়ে থাকে। সন্তান প্রসবের অব্যবহিত পরে থায়রয়েড গ্রন্থির প্রদাহ এরূপ একটি সমস্যা।
প্রসব পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহ খুব বেশি হয় তা নয়, কিন্তু যখন হয় তখন শনাক্ত করা অনেক ক্ষেত্রেই জটিল হতে পারে। এ সমস্যাটি হওয়ার জন্য মায়ের আগে থেকেই থায়রয়েড সমস্যা থাকতে হবে তা নয়।
গর্ভকালের আগে বা গর্ভকালীন সময়ে যাদের থায়রয়েড ফাংশন ভালো ছিল, তারাও এতে আক্রান্ত হতে পারে। এ সমস্যায় আক্রান্ত অধিকাংশ মহিলার থায়রয়েড গ্রন্থির কার্যকারিতা ১২ থেকে ১৮ মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যেতে পারে; তবে কারও কারও এ সমস্যা আজীবন থেকে যায়।
লক্ষণ
লক্ষণগুলো দু’পর্যায়ের হতে পারে; প্রথম পর্যায়ে থায়রয়েড হরমোন অতিরিক্ত হলে যে লক্ষণগুলো দেখা যায়, অনেকটা সে রকম লক্ষণই দেখা দেয়। যেমন- বুক ধড়ফড় করা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হার্ট ফেইলিউর, এনজাইনা বা বুক ব্যথা, ঘন ঘন পায়খানা হওয়া, খাওয়ার অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়া, অবসন্নতা বা নার্ভাসনেস, উত্তেজনা, আবেগপ্রবণতা, সাইকোসিস বা মানসিক বিষাদগ্রস্ততা; হাত-পা কাঁপা, নিদ্রাহীনতা, ঘাম বেড়ে যাওয়া, চুলকানি, হাতের তালু লাল হওয়া, গরম সহ্য করতে না পারা।
এ লক্ষণগুলো প্রসবের পরের এক থেকে চার মাসের মধ্যেই সাধারণত দেখা দেয়। পরবর্তী পর্যায়ের লক্ষণগুলো হল শারীরিক দুর্বলতা, শীত সহ্য করতে না পারা, ত্বক শুকনো লাগা, কোষ্ঠকাঠিন্য, অবসন্নতা ও ওজন বৃদ্ধি পাওয়া। এ লক্ষণগুলো পরবর্তী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শুরু হয়ে ১২ মাস পর্যন্ত থাকতে পারে।
কারণ
প্রসব পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহের সঠিক কারণটি এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে এদের প্রায় সবারই রক্তে এন্টিথায়রয়েড এন্টিবডি থাকে। যা এ ঘটনাটি ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কারা বেশি ঝুঁকিতে থাকেন
যাদের অন্য কোনো অটোইমিউন রোগ আছে, তাদের প্রসব পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহ হওয়ার ঝুঁকি বেশি। এ তালিকায় টাইপ ১ ডায়াবেটিস, প্রসব পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহের আগের ইতিহাস পরিবারের আর কারও থায়রয়েড গ্রন্থির রোগের ইতিহাস ইত্যাদি। প্রসব পরবর্তী বিষণ্ণতার সঙ্গে এর একটি সংযোগ থাকতে পারে বলেও ধারণা করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা
অনেক সময়ই রোগ শনাক্তকরণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে যায়। কেননা এ লক্ষণ নিয়ে রোগী হয়তো হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে বিলম্ব করে ফেলেছেন। পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থায়রয়েড ও হরমোনের পরীক্ষা (TSH, FT4) গুরুত্বপূর্ণ। এর সঙ্গে এন্টিথায়রয়েড এন্টিবডি, থায়রয়েড গ্রন্থির আল্ট্রাসনোগ্রাম দরকার হতে পারে। খুব কমক্ষেত্রে থায়রয়েড গ্রন্থির রেডিও আয়োডিন আপটেক টেস্ট দরকার হতে পারে।
জটিলতা
প্রসব পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহের অধিকাংশ রোগীই ১২ থেকে ১৮ মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিকতা না এসে বরং হাইপোথায়রয়েডিজম হয়, যা আজীবন থেকে যাই।
প্রতিরোধ
প্রসব পরবর্তী থায়রয়েড গ্রন্থির প্রদাহ সব সময় প্রতিরোধ করা সম্ভব হবে তা নয়। তবে যাদের ঝুঁকি বেশি তাদের সতর্ক হয়ে যেতে হবে। উপরে উল্লিখিত লক্ষণগুলো দেখা দিলেই দ্রুত হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
লেখক : সহকারী অধ্যাপক, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
selimshahjada@gmail.com
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
