প্রসঙ্গ খোদা হাফেজ এবং আল্লাহ হাফেজ
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
ধর্মীয় জ্ঞান অর্জন করা জরুরি। বিবেকবান মানুষ তা জানে। একজন মানুষকে ডাকলে সে সাড়া দেবে। কিন্তু ভুল নামে বা তার অসম্পূর্ণ নামে ডাকলে সে অপমান বোধ করে।
কোনো সম্মানী ব্যক্তির পদবি বা তার নামের বানানের অন্য কোনো ক্রটি-বিচ্যুতি হলে তার জন্য তিরস্কৃত হতে হয়। এমনকি ক্ষেত্রবিশেষ শাস্তিযোগ্য অপরাধ। তাই যার যে নাম তাকে ঠিক সেই নামেই ডাকা উচিত।
আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। সারা জাহানে তাঁর চেয়ে সম্মানী এবং ক্ষমতাবান আর কেউ নেই। তিনি দুই জাহানের শিরোমণি ও রহমত করে যাকে পাঠিয়েছেন তাঁকে কি আমরা কোরআন প্রদত্ত নামে ডেকে থাকি!
যারা আকিদা শিক্ষা দিয়ে থাকেন তারা সেই আকিদার ওপর আছেন কিনা ভেবে দেখা দরকার। পৃথিবীর সব রাষ্ট্রের আইন প্রণেতারা কোনো আইন বা বিধি-বিধান আইনে রূপ দেয়ার পরও আইনে ত্র“টি-বিচ্যুতি হয়ে থাকলে তা সংশোধন করে থাকেন।
একজন শিক্ষক তার লেকচারে ভুল তথ্য প্রদান করলে তার জন্য দুঃখ প্রকাশ করে থাকেন। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক ধর্মীয় গুরুজন আছেন তাদের আকিদায় বিচ্যুতি হলে তা স্বীকার করতে নারাজ থাকেন আর কেউ যদি তাদের ক্রটি ধরিয়ে দেন তাহলে ওই ব্যক্তিকে মুরতাদ বলতে দ্বিধা করেন না। কিন্তু তাদের বোঝা উচিত ভালোমন্দ বোঝার বুদ্ধি অনেকেরই থাকতে পারে।
রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে দুর্ঘটনা ঘটবে এটা স্বাভাবিক। সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় একজন বাচ্চা বুঝমান হওয়ার পরপরই বোঝে। কারণ এটা স্পষ্টই দৃশ্যমান এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই।
আল্লাহর বাণী যা শাশ্বত সত্য তা জেনেও কি আমরা তা মানছি? প্রশ্ন আসবে কেন মানছি না?
আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। মুসলিম হিসেবে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ সুবহানাহুতায়ালা কোরআনুল কারিমে তাঁর নাম ‘আল্লাহ’ বলে উল্লেখ করেছেন। যেমন- লা ইলাহা ইল্লাল্লাহ, কুলহুওয়াল্লাহ, লা ইলাহা এভাবে অসংখ্য আয়াতে সৃষ্টিকর্তার নাম ‘আল্লাহ বলে’ (গুণবাচক ৯৯ নাম ছাড়া) উল্লেখ করা সত্ত্বেও আমাদের ইমান ও আকিদা শিক্ষাদাতাদের কেউ কেউ তাকে খোদা বলে ডাকেন কেন? শবেবরাত (ফারসি ভাষা) ও মিলাদ পালনকারী আকিদার লোক এখনও মোনাজাত বা দোয়া করার সময় হে খোদা বলে আরজি পেশ করে থাকেন, যার অনুসরণে সাধারণ মুসলমান কাউকে বিদায় জানানোর সময় খোদা হাফেজ বলে বিদায় জানাচ্ছেন।
এমনকি কোনো এলাকা থেকে অন্য কোনো এলাকায় প্রবেশের সময় রাস্তায় সাইনবোর্ডে লেখা থাকে খোদা হাফেজ। কোরআন পাকে সুস্পষ্টভাবে বর্ণিত আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ হাফেজ বললে ‘আল্লাহর’ রাখা নামেই তাঁকে স্মরণ করা হয় এবং কোরাআনুল কারিমকেই হুবহু অনুসরণ করা হয়। খোদা সম্বোধন করে মনের মধ্যে ওই আল্লাহকেই বলছি এই মর্মে ধারণা করার কোনো যুক্তি থাকতে পারে না কারণ আল্লাহই ‘আল্লাহ’। খোদা বলতে কোরআনে আল্লাহর কোনো নাম নেই।
সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে ‘কোরআন’। আল্লাহপাক তাঁর এই কিতাবের নাম দিয়েছেন কোরআনুল কারিম, কোরআনুল হাকিম, কোরাআনুল মাজিদ। অনেক আয়াতে তা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন।
এতদসত্ত্বেও আমরা আল্লাহ প্রদত্ত কিতাবের নাম পরিবর্তন করে রেখেছি কোরআন শরিফ। বাংলাদেশের বহু মসজিদের ভেতরের তাকে নজর দিলে এর প্রমাণ পাওয়া যাবে। শব্দে ভাবার্থ যত সুন্দরই হোক না কেন আমাদের ভেবে দেখা দরকার আমরা কি পারি স্রষ্টার দেয়া নামের চেয়ে সুন্দর নাম রাখতে (নাউযুবিল্লাহ)। যারা এ কাজটি করেছেন তাদের উদ্দেশ্য কী?
‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এ নাম কোরআনে পাকে আমাদের নবীর নাম এবং তাঁকে খাতামুন্নাবী, মানবজাতির রহমত করে মানবজাতিকে সত্যের পথ প্রদর্শনকারী হিসেবে সুস্পষ্টভাবে উল্লেখ করা সত্ত্বেও আমরা তাঁকে হুজুর পাক উল্লেখ করি কেন? এ দেশের অনেক ইমাম আছেন যারা প্রায়ই এ বাক্যটি তাদের বয়ানে কিংবা দোয়ার সময় উল্লেখ করে থাকেন।
কোরাআনুল কারিমে ‘আল্লাহ্পাক’ বিশ্বনবীকে যে নাম দিয়েছেন সেই নামে তাঁকে সম্বোধন করা যথার্থ নয় কি? কোরআনুল কারিমে তাঁর নাম কোথায় হুজুর পাক উল্লেখ আছে বলবেন কি? বলতে দ্বিধা নেই যে যারা এ নামে বিশ্বনবীকে সম্বোধন করেন তাদের কিছু ফায়দা আছে। কারণ আপনারা আপনাদের হুজুর বলে ডাকতে মুসলমানকে শিক্ষা দিয়েছেন।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
