প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬
‘প্রবাহ’ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র ২৯ আগষ্ট ২০২৬ নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসে ২০তম সাহিত্য সভার আয়োজন করে। কে. এম. ফজলুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ড: রফিকুল ইসলাম। সোহেল হামিদ এর উপস্থাপনায় সভার শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পুরো অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলাম ও কবি মতিউর রহমান মল্লিক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁদের নিয়ে আলোচনা হয়। স্বরচিত কবিতা, কবিদ্বয়ের লেখা কবিতা আবৃত্তি, ছড়া পাঠ ইত্যাদি থাকে আয়োজনে।
প্রধান অতিথি ড: রফিকুল ইসলাম বলেন, কবি কাজী নজরুল ইসলাম যখন যেখানে থেকেছেন, বিভিন্ন বিষয়
নিয়ে তিনি শুধু লিখেই গেছেন। প্রায় ৪ হাজারের মত কবিতা গান লিখে গেছেন তিনি। তাঁর একাডেমিক শিক্ষা কম হলেও তাঁকে পড়ে উচ্চ ডিগ্রি নিতে হয়। একজন মানুষের এতগুলো গুনের কোনটাই বলে শেষ করা যাবেনা। মাত্র ২২ বছর বয়সে তিনি ‘বিদ্রোহী’ কবিতা লিখে বিদ্রোহী কবি হয়েছিলেন।
গীতিকার, কলামিস্ট ও পর্যটন বিশেষজ্ঞ ড: মামুন আশরাফী বলেন, কবি কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ে মননে সবসময়ই প্রাসঙ্গিক ছিলেন ও থাকবেন। তিনি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। কবি মতিউর রহমান মল্লিক প্রসঙ্গে তিনি বলেন, কবি মল্লিক হাজারেরও বেশি গান লিখেছেন এবং ইসলামি গান রচনায় তিনি সর্বাগ্রে অবস্থান করছেন। ইসলামী সঙ্গীতকে তিনি অনেকদূর এগিয়ে নিয়েছেন।
কবি নুরুল মোস্তফা রইসী কবি কাজী নজরুল ইসলাম নিয়ে আলোচনার পর "বিদ্রোহী" কবিতা আবৃত্তি করেন। এরপর তিনি আশির দশকের কবি, গীতিকার, সুরকার মতিউর রহমান মল্লিক এর সাথে তাঁর স্মৃতিচারণ করেন ও কবির "একটি হৃদয়" কবিতাটি আবৃত্তি করেন। তিনি বলেন, ইসলামী গান রচনায় কবি নজরুলের পর কবি মল্লিক তাঁর উত্তরসুরী।
লেখক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক রিমন ইসলাম কবি নজরুলকে সাম্য ও মানবতার কবি উল্লেখ করে বলেন, তিনি সুস্থ অবস্থায় বেঁচে থাকলে আমরা তাঁর অনেক অমূল্য রচনা পেতাম ও তাঁকে নিয়ে নোবেল পুরষ্কারের স্বপ্ন দেখতাম।
সাহিত্য সংগঠক জনাব শাহ আলম কবি কাজী নজরুল ইসলামকে সরাসরি দেখার স্মৃতিচারণ করে কবিকে নিয়ে নাতিদীর্ঘ আবেগময় আলোকপাত করেন। বিশিষ্ট আবৃত্তিকার এম. এ. সাদেক কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনাশেষে ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন।
কবি, প্রাবন্ধিক এস. এম. মোজাম্মেল হক কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনার পর কবিকে নিয়ে তাঁর স্বরচিত কবিতা ‘সৈনিক কবি’ পাঠ করেন। বিশিষ্ট বাচিকশিল্পী ও টিভি উপস্থাপক জি. এম. ফারুক খান কবি কাজী নজরুল ইসলাম এর ‘যদি আর বাঁশী না বাজে’ অভিভাষণ এর কিয়দংশ আবৃত্তি করেন। ‘গ্রীন টাচ’ এর সিইও লিয়াকত এলাহী কবি নজরুল নিয়ে আলোচনা করেন। কবি ও ছড়াকার সোহেল হামিদ তাঁর রচিত দ্রোহের ছড়া ‘স্বৈরাচার’ আবৃত্তি করেন। আনিসুর রহমান ভুঁইয়া লোকসাহিত্যের গুরুত্বপূর্ণ অঙ্গ - কয়েকটি ধাঁধা পরিবেশন করেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
